ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২০ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৭ জ্বিলহজ্জ ১৪৪৭

সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের

বাসস

প্রকাশ: ১৯:২৬, ৪ ফেব্রুয়ারি ২০২৬

সামাজিক ন্যায়বিচারের জন্য জনমুখী নীতিমালার আহ্বান বাংলাদেশের

মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে কমিশন ফর সোশ্যাল ডেভেলপমেন্টের ৬৪তম অধিবেশনে ভাষণ দেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী।

সামাজিক উন্নয়ন ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করতে নতুন করে বৈশ্বিক সংহতি এবং জনমুখী নীতিমালা প্রণয়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এতে সবার জন্য সমান সুযোগসহ অন্তর্ভুক্তিমূলক, সহানুভূতিশীল সমাজ গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

মঙ্গলবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত সামাজিক উন্নয়ন কমিশনের ৬৪তম অধিবেশনে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী উন্নয়ন প্রচেষ্টার কেন্দ্রে মানুষকে স্থান দেওয়ার গুরুত্ব তুলে ধরেন।

আজ ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

অধিবেশনে বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন দৃষ্টিভঙ্গির ওপর আলোকপাত করেন রাষ্ট্রদূত, যেখানে গ্রামীণ উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন, সামাজিক সুরক্ষা, জলবায়ু সহনশীলতা এবং অন্তর্ভুক্তিমূলক অর্থায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

ঋণের বোঝা থেকে মুক্তি, দুর্যোগ মোকাবিলা এবং নিপীড়নের কারণে বাস্তুচ্যুত মানুষের সুরক্ষার ক্ষেত্রে আরো বেশি আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

সামাজিক উন্নয়ন কমিশনের ৬৪তম অধিবেশন চলতি মাসের ২ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ ২০২৩-২০২৭ মেয়াদে কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন