ঢাকা, বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬

২১ মাঘ ১৪৩২, ১৫ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে পেশাদারিত্বের সঙ্গে কাজ করতে হবে
Scroll
নির্বাচিত হলে শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাইয়ের ব্যবস্থা: তারেক রহমান
Scroll
শিক্ষা আইনের খসড়া: কোচিং সেন্টার ও নোট-গাইড বন্ধে কঠোর বিধান
Scroll
আসন্ন নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমান এগিয়ে: দ্য ইকোনমিস্ট
Scroll
নাম পরিবর্তন: র‌্যাব হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা
Scroll
মানবজাতির সংযম ও সৌহার্দ্য অর্জনে নিবেদিত রাখার আহ্বান তারেক রহমানের
Scroll
আজ পবিত্র শবে বরাত
Scroll
সাভার-আশুলিয়াবাসীকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত করতে চাই: এনসিপি প্রার্থী দিলশানা পারুল
Scroll
নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরপেক্ষতার প্রশ্নে বিন্দুমাত্র শৈথিল্য নয়
Scroll
হামলার হুমকির মধ্যেই তুরস্কে আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান
Scroll
কৃত্রিম ফুসফুসের চিকিৎসা ব্যবহার নিয়ে উজ্জ্বল সম্ভাবনা তৈরি হয়েছে: গবেষণা
Scroll
ট্রাম্প-মোদি সমঝোতা: রাশিয়ান তেল বর্জন এবং শুল্ক হ্রাস
Scroll
শবে বরাতে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনার আহ্বান প্রধান উপদেষ্টার
Scroll
অন্তর্বর্তী সরকার অর্থনীতিতে স্থিতিশীলতা আনতে সক্ষম হয়েছে: অর্থ উপদেষ্টা
Scroll
আচরণবিধি ভঙ্গের ১৭৬ মামলায় ১৮ লাখ টাকা জরিমানা
Scroll
তরুণ ভোটারদের সঙ্গে ব্যারিস্টার জাইমা রহমানের চায়ের আড্ডা
Scroll
বিএনপি সরকার গঠন করলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে: তারেক রহমান
Scroll
ঢাকা মহানগর ভোটকেন্দ্রে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ ডিএমপি কমিশনারের
Scroll
জানুয়ারিতে বাংলাদেশের রপ্তানিতে রেকর্ড ১১.২২ শতাংশ প্রবৃদ্ধি
Scroll
যুক্তরাষ্ট্র ও চীনের চাপে ভারত এখন দূরের বন্ধু-রাষ্ট্র খুঁজছে

উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিট

বাসস

প্রকাশ: ১২:৩৮, ২২ জানুয়ারি ২০২৬

উৎপাদনে ফিরেছে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিট

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র। বাসস


দিনাজপুর জেলার বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বয়লার টিউব ফেটে যাওয়ায় ৪ দিন বন্ধ থাকার পর পুনরায় বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে।

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক গতকাল বুধবার রাত ১২টায় এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গতকাল বুধবার রাত ১১টা ৩ মিনিটে তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। উৎপাদিত বিদ্যুৎ গতকাল রাত সাড়ে ১১ টা থেকে জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।

তিনি জানান, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ টি ইউনিটের মধ্যে প্রথম ও দ্বিতীয় ইউনিট দুটি ১২৫ মেগাওয়াট এবং তৃতীয় ইউনিটটি ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন। তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে গত ২০২০ সালের ১৭ নভেম্বর থেকে বন্ধ রয়েছে। গত বছরের ১৬ অক্টোবর ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটটিও বন্ধ হয়ে যায়। তৃতীয় ইউনিটটি আগামী মার্চ মাসে প্রথম দিকে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রক্রিয়া চলছে বলে সূত্রটি অবগত করেন। 

গত ১৮ জানুয়ারি সকাল ১১টা ১৫ মিনিটে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটের বিদ্যুৎ উৎপাদনও বন্ধ হয়ে যায়। ফলে ওইদিন সম্পূর্ণ বন্ধ হয়ে যায় বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩টি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম। 

মো. আবু বক্কর সিদ্দিক বলেন, গতকাল বুধবার ১ নং ইউনিটি চালু করার পর ৭০ থেকে ৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। পর্যায়ক্রমে উৎপাদনের পরিমাণ বাড়বে বলে আশা করা হচ্ছে। প্রথম ইউনিটি চালু রাখতে প্রতিদিন ৭০০ থেকে ৮০০ মেট্রিক টন কয়লা প্রয়োজন হচ্ছে। 

তিনি বলেন, ১ নং ইউনিটের মেরামত শেষে গতকাল বুধবার বিকেল আটটায় বয়লারে ফায়ারিং শুরু করা হয়। গতকাল বুধবার (২১ জানুয়ারি) রাত ১১টায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। এর পর রাত সাড়ে ১১টা থেকে ১ নং ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে। কেন্দ্রের অন্য ২৭৫ মেগাওয়াট তৃতীয় ইউনিটের মেরামত কাজ চলমান। তৃতীয় ইউনিটটি আগামী মার্চ মাসে প্রথম দিকে উৎপাদনে ফিরবে তাপ বিদ্যুৎ আশা করা হচ্ছে। 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন