ঢাকা, রোববার, ২২ ফেব্রুয়ারি ২০২৬

৯ ফাল্গুন ১৪৩২, ০৪ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি
Scroll
মার্চে চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
Scroll
জাপানে এপ্রিল থেকে বিমানে পাওয়ার ব্যাংক ব্যবহার নিষেধ
Scroll
বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘আন্তরিক ও অকৃত্রিম’, বললেন ভারতীয় সহকারী হাইকমিশনার
Scroll
টাইম ম্যাগাজিনের প্রতিবেদন: দেশের অর্থনীতি পুনরুজ্জীবিত করাই তারেক রহমানের বড় চ্যালেঞ্জ
Scroll
ঈদের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী দেবে সরকার : মাহদী আমিন
Scroll
প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুরোনো কর্মচারীদের দেখে কথা বললেন তারেক রহমান
Scroll
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিষয়ক সভা
Scroll
শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থান নিয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক
Scroll
মধ্য এশিয়ার সাংস্কৃতিক প্রেক্ষাপটে রুশ ভাষার অস্বস্তিকর অবস্থান
Scroll
নেপাল: এভারেস্টের জন্য কঠোর নিয়ম রেখে উচ্চকক্ষে পর্যটন বিল পাস
Scroll
চীন-ইউরোপ বাণিজ্য ভারসাম্য: চীনের বিষয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার মূল নীতি পরিবর্তন চায় ইউরোপ
Scroll
ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর
Scroll
তেজগাঁও কার্যালয়ে প্রথমবার অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Scroll
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ
Scroll
ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
Scroll
সুপ্রিম কোর্টের রায়ের পর ট্রাম্পের সব দেশের উপর ১০% শুল্ক আরোপ
Scroll
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনায় ’সমর্পণের’ বদলে কেন সংঘাতের পথ বেছে নিতে পারে ইরান
Scroll
পত্রিকা: ’বাংলাদেশ-ভারত দুই দেশেই ভিসা সেবা বাড়ছে’
Scroll
ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা নিবেদন

ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা

বাসস

প্রকাশ: ০৯:৫৭, ২১ ফেব্রুয়ারি ২০২৬

ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা

ছবি: বাসস।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপরই পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণের পর তিনি ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

পরে মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমসহ মন্ত্রী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।

এরপর বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে দলের চেয়ারম্যান তারেক রহমান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পাশাপাশি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন  স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

পরে তিন বাহিনীর প্রধানগণ, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরপর কেন্দ্রীয় শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্তকরে দেওয়া হয়। নানা শ্রেণি-পেশার মানুষ খালি পায়ে, হাতে ফুল নিয়ে এবং ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের আবহে শহীদ মিনারে আসেন। ১৯৫২ সালের এই দিনে ভাষার জন্য আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণে তারা শ্রদ্ধা জানান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন