ঢাকা, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

১১ ফাল্গুন ১৪৩২, ০৫ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার প্রত্যাশা ঢাকা-ওয়াশিংটনের
Scroll
জলবায়ু পদক্ষেপ কেন নিজেই ‘বীমা পলিসি’?
Scroll
পাকিস্তানে ‘রাষ্ট্রহীন’ বাঙালিদের আর্তনাদ: ফিরতে চায় বাংলাদেশে
Scroll
প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ
Scroll
শিগগিরই ২ হাজার ৭০১ জন কনস্টেবল নিয়োগ দেয়া হবে: স্বরাষ্ট্র মন্ত্রী
Scroll
খুব শিগগিরই বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে: বাণিজ্য মন্ত্রী
Scroll
এটা কি সত্যি যে পুরুষদের মহিলাদের তুলনায় বেশি ক্যালোরি দরকার?
Scroll
দ্রুতই স্থানীয় সরকার ও সিটি নির্বাচন তফসিলের সিদ্ধান্ত নেবে ইসি
Scroll
বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫ ঘোষণা
Scroll
পুলিশের কাজে অবৈধভাবে হস্তক্ষেপ করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্র মন্ত্রী
Scroll
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
Scroll
’কৃষক কার্ড’ চালু সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত
Scroll
সংযুক্ত আরব আমিরাত ও বাংলাদেশের ১ কোটি ডলার যৌথ বিনিয়োগ প্রস্তাব
Scroll
মালয়েশিয়ার সাবাহ রাজ্যে ৭.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
Scroll
বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, বজ্রবৃষ্টির পূর্বাভাস
Scroll
পত্রিকা: সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পাঁয়তারা হয়েছে
Scroll
বিদ্যুতে ৪৫ হাজার কোটি টাকা বকেয়া, দেউলিয়া পরিস্থিতি
Scroll
অবৈধ বালু উত্তোলনের দায়ে জাফলংয়ে ৯ জন আটক
Scroll
পুলিশের উচ্চপর্যায়ে কিছু পরিবর্তন বা রদবদল হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
হজের ব্যাপারে কোনো ব্যত্যয় ঘটলে ছাড় দেওয়া হবে না: ধর্মমন্ত্রী

১৪ বোতল মদ: ‘আমাকে টার্গেট করা হচ্ছে’, বললেন মেহজাবীন

দৈনিক পূর্বাঞ্চলের সৌজন্যে

প্রকাশ: ১০:৫৫, ২৩ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১১:২৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

১৪ বোতল মদ: ‘আমাকে টার্গেট করা হচ্ছে’, বললেন মেহজাবীন

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। ছবি: সংগৃহীত।


গত বছরের আগস্টে ব্যাংকক থেকে ঢাকায় ফেরার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ ১৪ বোতল মদসহ আটক হন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী—এমন খবর প্রকাশ করে কয়েকটি গণমাধ্যম। ঘটনার সময় তাঁর সঙ্গে ছিলেন স্বামী নির্মাতা আদনান আল রাজীব এবং নির্মাতা শঙ্খ দাসগুপ্ত।

প্রকাশিত খবরে দাবি করা হয়, তাদের লাগেজে ১৪ বোতল মদ পাওয়া গেলেও রহস্যজনক কারণে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি প্রকাশ না করে ছেড়ে দেয়। বিষয়টি গণমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার মুখে পড়েরবিবার (২২ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগটি সরাসরি অস্বীকার করেন মেহজাবীন। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই তাঁকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে। তাঁর ভাষ্য, ‘কিছুদিন ধরে আমি লক্ষ্য করছি আমাকে নানা বিষয়ে টার্গেট করা হচ্ছে। ন এই অভিনেত্রী।

আপনারা অনেকেই জানেন, কিছুদিন আগেও একটি মিথ্যা মামলায় আমাকে হয়রানির শিকার হতে হয়েছিল। বিজ্ঞ আদালত সেই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমি যখন নতুন করে কাজে মনোনিবেশ করেছি, ঠিক তখনই আবার আমার মানহানি করার চেষ্টা করা হচ্ছে।’

এ সময় প্রযুক্তির অপব্যবহার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন মেহজাবীন। তাঁর মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে তৈরি ভুয়া ছবি ও ভিডিও শিল্পীদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে। পাশাপাশি নারীদের বিরুদ্ধে সাইবার টার্গেটিংয়ের প্রবণতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

সবশেষে নিজের অবস্থান স্পষ্ট করে অভিনেত্রী জানান, তিনি কেবল নিজের কাজ নিয়েই এগিয়ে যেতে চান এবং চান তাঁর পেশাগত কাজই আলোচনায় থাকুক, বিতর্ক নয়।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন