ঢাকা, রোববার, ২২ মার্চ ২০২৬

৭ চৈত্র ১৪৩২, ০১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

Scroll
জনগণের প্রত্যাশা পূরণে নাগরিক অধিকার নিশ্চিত করা হবে: বাণিজ্যমন্ত্রী
Scroll
দল-মত নির্বিশেষে সকলে মিলে দেশ গড়ার প্রত্যয় প্রধানমন্ত্রীর
Scroll
শাহজালাল বিমানবন্দর পরিদর্শন করলেন বিমান প্রতিমন্ত্রী
Scroll
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
Scroll
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঈদুল ফিতর, পার্সি নওরোজের শুভেচ্ছা
Scroll
ঈদের দিনে জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীদের ঢল
Scroll
ঈদুল ফিতরে ইন্দোনেশিয়া দেড় লাখ বন্দিকে সাধারণ ক্ষমা প্রদান করেছে
Scroll
সমুদ্রে জাহাজে থাকা ইরানী তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র
Scroll
ঈদের দিন বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী
Scroll
গৌরনদীতে নিজ এলাকায় ঈদুল ফিতরের নামাজ আদায় তথ্যমন্ত্রীর
Scroll
বিরোধীদলীয় নেতার ঈদুল ফিতরের নামাজ আদায় ও শুভেচ্ছা বিনিময়
Scroll
কূটনীতিকদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর
Scroll
তারেক রহমান-শাহবাজ শরিফের ফোনালাপ, ঈদের শুভেচ্ছা বি‌নিময়
Scroll
ঈদের ছুটিতে রেকর্ড পর্যটক বরণে প্রস্তুত কক্সবাজার
Scroll
জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি
Scroll
প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন
Scroll
বিজবাংলা পরিবারের পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা
Scroll
সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
Scroll
কিউবা: গভীরতর জ্বালানি সংকটে বছরের প্রথম রুশ তেল পেতে যাচ্ছে
Scroll
কাঠমান্ডুর প্রাক্তন মেয়র বালেন্দ্র শাহ নেপালের প্রধানমন্ত্রী হচ্ছেন ২৭ মার্চ

হোম এলোনে মায়ের ভূমিকায় অভিনয় করা ক্যাথরিন ও‘হারা আর নেই

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১১:০৮, ৩১ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১১:১০, ৩১ জানুয়ারি ২০২৬

হোম এলোনে মায়ের ভূমিকায় অভিনয় করা ক্যাথরিন ও‘হারা আর নেই

হোম এলোন-এর একটি দৃশ্যে ক্যাথলিন ওহারা ও ম্যাকোলী ক্যালকেন। ছবি: ন্যাশনাল পাবলিক রেডিও-এর সৌজন্যে।

কানাডীয় বংশোদ্ভূত অভিনেত্রী এবং চিত্রনাট্যকার ক্যাথরিন ও'হারা ৭১ বছর বয়সে লস অ্যাঞ্জেলেসে নিজ বাসভবনে মারা গেছেন। তাঁর এজেন্ট এবং ম্যানেজারের তথ্যমতে সংক্ষিপ্ত অসুস্থতার পর তাঁর মৃত্যু হয়। তিনি মূলত তাঁর অদ্ভুত রসাত্মক বা অ্যাবসার্ড কমেডির জন্য পরিচিত ছিলেন।

ছয় দশকের দীর্ঘ কর্মজীবনে তিনি টেলিভিশন এবং চলচ্চিত্রে এমন কিছু চরিত্র ফুটিয়ে তুলেছেন যা একইসাথে অতিরঞ্জিত কিন্তু অত্যন্ত প্রিয়, খবর ন্যাশনাল পাবলিক রেডিওর। 

তাঁর সবচেয়ে স্মরণীয় ভূমিকাগুলোর মধ্যে একটি হলো 'হোম অ্যালোন' সিনেমার দুই পর্বে ম্যাকোলে কালকিনের (কেভিন) আতঙ্কিত মায়ের চরিত্রে অভিনয়। পরবর্তীতে তিনি 'শিটস ক্রিক' নামক সিটকম সিরিজে একজন স্বার্থপর ও খামখেয়ালী মায়ের চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান। এই ভূমিকার জন্য তিনি ২০২০ সালে একটি এমি এবং একটি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড জয় করেন।

১৯৮২ সালে কানাডীয় স্কেচ কমেডি সিরিজ 'সেকেন্ড সিটি টেলিভিশন' বা 'এসসিটিভি' (SCTV)-তে চিত্রনাট্য লেখার জন্য তিনি তাঁর প্রথম এমি পুরস্কার পান। তিনি এই শো-টির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এবং 'লোলা হিদারটন'-এর মতো কালজয়ী কিছু চরিত্র তৈরি করেছিলেন। ১৯৯২ সালে ফ্রেশ এয়ার-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন যে, তিনি আত্মবিশ্বাসী কিন্তু মেধাহীন চরিত্রে অভিনয় করতে পছন্দ করেন।

সত্তর ও আশির দশকে এসসিটিভি-তে তিনি আরেক কানাডীয় কৌতুক অভিনেতা ইউজিন লেভির সাথে জুটি বাঁধেন। পরবর্তীতে তাঁরা পরিচালক ক্রিস্টোফার গেস্টের বেশ কিছু মকমেন্টারি চলচ্চিত্রে একসাথে কাজ করেন। 'বেস্ট ইন শো' সিনেমায় তাঁরা কুকুরের প্রশিক্ষক এবং 'এ মাইটি উইন্ড' সিনেমায় লোকসংগীত শিল্পী হিসেবে অভিনয় করেন।

ও'হারা এবং লেভি 'শিটস ক্রিক' সিরিজেও বাবা-মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। সম্প্রতি তিনি সেথ রগেনের অ্যাপল টিভি কমেডি 'দ্য স্টুডিও'-তে একজন মুভি স্টুডিও প্রধানের চরিত্রে অভিনয় করেছেন।

ক্যাথরিন ও'হারা টরন্টোতে জন্মগ্রহণ করেন এবং বড় হন। টরন্টোর সেকেন্ড সিটি থিয়েটারে গিল্ডা রাডনারের বিকল্প (আন্ডারস্টাডি) হিসেবে তাঁর কর্মজীবন শুরু হয়। ১৯৮৮ সালের চলচ্চিত্র 'বিটলজুস'-এর সেটে তাঁর স্বামী ও প্রোডাকশন ডিজাইনার বো ওয়েলচের সাথে তাঁর পরিচয় হয়। ২০২৪ সালে সিনেমাটির সিক্যুয়াল 'বিটলজুস বিটলজুস'-এও তিনি কাজ করেছিলেন।

তাঁর মৃত্যুর খবরে অনেক তারকা বন্ধু অনলাইনে শ্রদ্ধা জানিয়েছেন। ম্যাকোলী ক্যালকেন লিখেছেন যে, মা আমি ভেবেছিলাম আমাদের আরও সময় আছে। আমি তোমার পাশের চেয়ারে বসতে চেয়েছিলাম। আমার অনেক কিছু বলার ছিল। আমি তোমাকে ভালোবাসি। পরে দেখা হবে।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন