২ লাখ ১২ হাজার কোটি টাকার নতুন প্রকল্পের ৪২ ভাগই চট্টগ্রামে
`অন্তর্বর্তী সরকারের ২ লাখ ১২ হাজার কোটি টাকার নতুন প্রকল্পের ৪২ শতাংশই চট্টগ্রামে` বণিক বার্তার শিরোনাম।
খবরে বলা হচ্ছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর গত ১৮ মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) ২০টি সভা হয়েছে। সভাগুলোয় অনুমোদন পেয়েছে ১৫৩টি নতুন প্রকল্প।