২০২৫ সালে মানবিক সহায়তায় বিশ্বজুড়ে দ্বিতীয় স্থানে সৌদি আরব
২০২৫ সালে মানবিক সহায়তা প্রদানকারী দেশগুলোর মধ্যে সৌদি আরব বিশ্বব্যাপী দ্বিতীয় এবং আরব দেশগুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। জাতিসংঘের ফিন্যান্সিয়াল ট্র্যাকিং সার্ভিসের তথ্য অনুযায়ী, ইয়েমেনে মোট সহায়তার ৪৯.৩ শতাংশ প্রদানের মাধ্যমে দেশটি শীর্ষস্থানে রয়েছে এবং সিরিয়ায় সহায়তা প্রদানের ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে।