নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি
নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। এতে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত ‘নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি’র কর্মকর্তারা নির্বাচনী দায়িত্ব পালনের জন্য নির্বাচন কমিশনে ন্যস্ত থাকবেন এবং এই প্রজ্ঞাপন জারির তারিখ হতে তারা নিজ দপ্তর হতে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন।