পত্রিকা: ’আওয়ামী লীগের ভোট নিয়ে টানাটানি’
দেশ রূপান্তর পত্রিকার আজকের শীর্ষ খবর- আ.লীগের ভোট নিয়ে টানাটানি। এ খবরে বলা হয়েছে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিজয় নিশ্চিত করা, ভোটকে অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক করে তোলার সুনির্দিষ্ট লক্ষ্য স্থির করে এ সময়ে আওয়ামী লীগের ভোটারদের কদর বেড়েছে বিএনপি-জামায়াত, জাতীয় পার্টিসহ নির্বাচনে অংশ নেওয়া অন্য সব দলের কাছে।