ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

২৫ ফাল্গুন ১৪৩২, ২০ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক বিনিময় জোরদার করা যেতে পারে: সংস্কৃতিমন্ত্রী
Scroll
ফ্যামিলি কার্ড কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ : অর্থ উপদেষ্টা
Scroll
জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজতে হবে, প্রধানমন্ত্রীর নির্দেশ
Scroll
‘আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প
Scroll
রাজনৈতিক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীকে আহবায়ক করে কমিটি, প্রজ্ঞাপন জারি
Scroll
তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী
Scroll
সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ
Scroll
ভারতের তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয়ের পেছনে যে চার ফ্যাক্টর কাজ করেছে
Scroll
যুদ্ধের এক সপ্তাহ পরে ইরানের বাসিন্দারা যেভাবে আছেন, যা বলছেন
Scroll
পত্রিকা: ’মক্কা-মদিনায় আটকা ৩,৫০০ বাংলাদেশি’
Scroll
হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল এবং আলমগীর ভারতের পশ্চিমবঙ্গে আটক
Scroll
ইউরোপীয় আধিপত্যকে চ্যালেঞ্জ দিচ্ছে ভারতের হোমিওপ্যাথি খাত
Scroll
হিথ্রো বিমানবন্দরে বাংলাদেশি হাইকমিশনারকে প্রত্যাহারের ঘোষণা দেওয়া ঘিরে আলোচনা
Scroll
ঋণ নয়, মালিকানানির্ভর শিল্পায়ন চায় সরকার: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
Scroll
৫ দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল সরকার
Scroll
শিক্ষার মানোন্নয়নে উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় জোরদার করা হবে: শিক্ষামন্ত্রী
Scroll
১৪ মার্চ ইমাম মোয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Scroll
ভুটান ও নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বৈঠক
Scroll
চিফ হুইপ: জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ
Scroll
পোশাক শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো নিশ্চিত করতে ফোকাল পয়েন্ট নিয়োগ

ভুটান ও নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

বাসস

প্রকাশ: ১৯:০৮, ৮ মার্চ ২০২৬

ভুটান ও নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বৈঠক

ভুটান ও নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বৈঠক। ছবি: সংগৃহীত

ভুটান ও নেপালের রাষ্ট্রদূত আজ পৃথক সৌজন্য সাক্ষাতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কার্মা হামু দর্জি এবং নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি রোববার রাজধানীতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন।

এ সময় রাষ্ট্রদূতরা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় শামা ওবায়েদ ইসলামকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে তাদের সরকারের আগ্রহের কথা জানান।

বৈঠকে প্রতিমন্ত্রী বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শক্তিশালী, পারস্পরিক কল্যাণকর ও ভবিষ্যতমুখী সম্পর্ক গড়ে তোলা বিএনপি সরকারের অন্যতম অগ্রাধিকার। এর মাধ্যমে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব হবে।

ভুটানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বাংলাদেশ-ভুটান সম্পর্কের সার্বিক অবস্থা পর্যালোচনা করা হয়। উভয় পক্ষ বাণিজ্য, জ্বালানি, সংযোগ, শিক্ষা এবং জনগণের পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করে।

এ সময় প্রতিমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে ভুটানের ঐতিহাসিক ভূমিকার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ এবং কুড়িগ্রামে ভুটানের একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠার বিষয়েও আলোচনা হয়।

অন্যদিকে নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে পৃথক বৈঠকে প্রতিমন্ত্রী নেপালের সাম্প্রতিক সংসদ নির্বাচন সফলভাবে সম্পন্ন হওয়ায় দেশটির সরকার ও জনগণকে অভিনন্দন জানান।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা, সংযোগ, শিক্ষা, পর্যটন, সাংস্কৃতিক বিনিময় এবং জনগণের পারস্পরিক যোগাযোগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় উভয় পক্ষ বাংলাদেশ ও নেপালের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং দ্বিপক্ষীয় সহযোগিতা গভীর করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

আলোচনায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রতিষ্ঠায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী উদ্যোগের কথা স্মরণ করেন এবং সংস্থাটিকে পুনরুজ্জীবিত করার গুরুত্ব তুলে ধরেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন