ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬
১৪ আষাঢ় ১৪৩৩, ১১ মুহররম ১৪৪৮
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান বিএনপি’র গৃহীত জনকল্যাণ কর্মসূচির যারা বিরোধিতা করছে তাদের সম্পর্কে দেশবাসীকে সর্তক থাকার আহ্বান জানিয়েছেন।
স্বদেশ থেকে আরও খবর
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা অধ্যাদেশগুলোকে আইনে রূপান্তরের লক্ষ্যে জাতীয় সংসদে শুক্রবার ‘জুলাই গণঅভ্যূত্থান স্মৃতি জাদুঘর বিল, ২০২৬’, ‘জুলাই গণঅভ্যূত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন বিল, ২০২৬’ এবং ‘ব্যাংক রেজল্যুশন বিল, ২০২৬’সহ মোট ২৪টি বিল পাস হয়েছে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন, ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অর্জন এবং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধসহ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার লক্ষ্যে কাজ করছে সরকার।
অন্তর্বর্তী সরকারের জারি করা মোট ১৩৩টি অধ্যাদেশের মধ্যে সংসদের বিশেষ কমিটি ৯৮টি অপরিবর্তিতভাবে এবং ১৫টি সংশোধনসহ পাসের সুপারিশ করে। বাকি ২০টির মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি আরও শক্তিশালী করে নতুন বিল আকারে আনার সুপারিশ করা হয়।
নয়া দিগন্তের প্রথম পাতার সংবাদ— বাংলাদেশ জ্বালানি সঙ্কটে ১ বিলিয়ন ডলার চাইবে আইএমএফের কাছে। এই খবরে বলা হয়েছে, জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) কাছে অন্ততপক্ষে ১০০ কোটি মার্কিন ডলার বাড়তি সহায়তা চাইবে বাংলাদেশ।
সমকালের প্রথম পাতার একটি খবর হচ্ছে— দুই মাস বাড়তি দামে জ্বালানি তেল কিনতে হবে বাংলাদেশকে। িএ খবরে বলা হচ্ছে, যুক্তরাষ্ট্র ও ইরান শর্তসাপেক্ষে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ায় বিশ্ববাজারে কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম।
জাতীয় সংসদের চীফ হুইপ মো. নূরুল ইসলাম বলেছেন, নির্ধারিত সময়সীমার ভিতর অধ্যাদেশগুলো পাশ করার জন্য সংসদে বসবে অতিরিক্ত অধিবেশন; প্রয়োজনে শুক্রবারও দুই বেলা অধিবেশন বসতে পারে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।
আয়োজকরা বলছেন, সময়ের প্রেক্ষাপট ও সামাজিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে নাম পরিবর্তন করা হয়েছে, যাতে আয়োজনটি আরও অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য হয়।
অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা সংশ্লিষ্ট অধ্যাদেশগুলোকে আইনে রূপ দিতে আজ জাতীয় সংসদে ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ বিল, ২০২৬’, ‘ফৌজদারি কার্যবিধি (সংশোধন) বিল, ২০২৬’ এবং ‘আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) (সংশোধন) বিল, ২০২৬’সহ একাধিক বিল পাস করা হয়েছে।
জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাতে তাকে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে আটক করা হয়।
যুগান্তর পত্রিকার সোমবারের শীর্ষ সংবাদ জ্বালানি সংকটে বিপর্যস্ত অর্থনীতি, বেশি প্রভাব দশ খাতে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি সংকট তীব্র হয়েছে, যার প্রভাব পড়েছে বিদ্যুৎ, পরিবহণ, শিল্প, কৃষি, আমদানি রপ্তানি সহ অন্তত ১০টি খাতে।
সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফিনান্সিয়াল করপোরেশন এবং স্বশাসিত প্রতিষ্ঠানে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করে জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে।