ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬
১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭
শিরোনাম
ইরান-ইসরাইল পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যগামী স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে পর্যাপ্ত সময় নিশ্চিত করা ও যাত্রীদের অসুবিধা কমাতে সরকার নজরদারি করছে বলে আজ জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রাশিদুজ্জামান মিল্লাত।
স্বদেশ থেকে আরও খবর
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি)’র সদস্য দেশগুলো বিশ্বজুড়ে জোরদার প্রচার চালাবে।
বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের শাসনে জারি করা স্পর্শকাতর বেশকিছু অধ্যাদেশ নিয়ে প্রশ্ন রয়েছে বিএনপি সরকারের। তবে, নবনির্বাচিত এই সরকার দায়মুক্তি অধ্যাদেশ বহাল রেখে এর আইনি ভিত্তি দিতে পারে।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে। গণমাধ্যমকে স্বাধীনতা না দিলে তাদের সৃজনশীলতা থাকবে না। তাদের যত বেশি স্বাধীনতা দেওয়া হবে, তারা তত বেশি অনুসন্ধানী ক্ষমতাকে কাজে লাগাতে পারবে।
অন্তর্বর্তী সরকারের আমলে অন্তত ৬৫টি উন্নয়ন প্রকল্পে অস্বাভাবিক ব্যয় বৃদ্ধি; গণভোটের ফল সংশোধন করলো ইসি, এ নিয়ে উঠছে প্রশ্ন-ও; আগের মতোই নতুন সরকারেও চুক্তিভিত্তিক নিয়োগ প্রথা রয়েই গেলো এবং ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ কৃষকের ঋণ মওকুফের খবর গুরুত্ব পেয়েছে শুক্রবার ঢাকা থেকে প্রকাশিত সংবাদপত্রে।
খুব শিগগিরই পুলিশে আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
‘জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ পুনর্গঠন করে গেজেট প্রকাশ করেছে সরকার। জাতীয় পুরস্কার প্রদানের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয় থেকে আসা প্রস্তাব যাচাই-বাছাই ও সুপারিশ করার জন্য এ কমিটি গঠন করা হয়েছে।
পাসপোর্ট অফিসে অর্থের বিনিময়ে সহায়তাকারী এজেন্ট বা মধ্যস্থতাকারী, যারা `দালাল` নামেও অনেকের কাছে পরিচিত, তাদের নিবন্ধনের মাধ্যমে বৈধতা দিয়ে জবাবদিহিতার আওতায় আনতে চাইছে সরকার।
সমকালের প্রধান খবর— বাংলাদেশ ব্যাংকে প্রতিবাদ, মব; গভর্নরের বিদায়। এই খবরে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এক দল কর্মকর্তার বিক্ষোভের মুখে বিদায় নিয়েছেন।
সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ, পর্যালোচনা ও উন্নয়নের লক্ষ্যে সরকার একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে এবং এ সংক্রান্ত গেজেট প্রকাশ করেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ সংগ্রামের পর আজ জনগণের রায়ে নির্বাচিত সরকার দেশ পরিচালনা করছে। দেশের প্রশ্নে আমরা সীমান্ত বাহিনীকে আরো আধুনিক ও সুসংহত করব। আমাদের সদস্যরা দেশপ্রেম ও পেশাগত উৎকর্ষতায় সীমান্তে দায়িত্ব পালন করবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পিলখানা হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে। তিনি বলেন, ‘যাতে এই জাতীয় কোনো ঘটনা আমাদের জাতীয় জীবনে আর না দেখতে হয় ভবিষ্যতে, সেজন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি সেই পদক্ষেপগুলো আমরা নেবো।’
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানীর সামরিক কবরস্থানে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ।