শিরোনাম
বাসস
প্রকাশ: ১৩:৪৫, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানীর সামরিক কবরস্থানে বিডিআর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ছবি: ফেসবুক
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে বনানীর সামরিক কবরস্থানে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ।
বুধবার সকালে তিনি সেখানে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।
প্রধানমন্ত্রীর অফিশিয়াল ফেসবুক পেজ থেকে এ তথ্য পাওয়া গেছে।
প্রতি বছর ২৫ ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস পালন করা হয়। এ দিনে পিলখানায় সংঘটিত মর্মান্তিক হত্যাযজ্ঞে শহীদ সেনা কর্মকর্তাদের স্মরণ করা হয়।