ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

১২ ফাল্গুন ১৪৩২, ০৬ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
রুগ্ন-বন্ধ কারখানা আবার চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
Scroll
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে রেকর্ড তুষারপাত: ৫,০০০-এর বেশি ফ্লাইট বাতিল
Scroll
সার্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ
Scroll
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ: অপহরণের এক ঘণ্টায় স্কুলছাত্র উদ্ধার
Scroll
পোশাক শিল্পের সংকট নিরসনে নীতিগত সহায়তার আশ্বাস গভর্নরের
Scroll
ভারতের ঝাড়খন্ডে এয়ার এম্বুলেন্স দুর্ঘনায় নিহত ৭
Scroll
ইরানের মধ্যাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪জন নিহত
Scroll
নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির
Scroll
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন আগামী ৯ এপ্রিল
Scroll
বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে : মঈন খান
Scroll
দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিষয়টি সংসদে নির্ধারিত হবে: মির্জা ফখরুল
Scroll
ভারতের পোশাক রপ্তানি বাড়াতে পশ্চিমবঙ্গের উদ্যোক্তাদের সাথে ক্রেতাদের বৈঠক
Scroll
রাজনৈতিক হয়রানিমূলক আরো ১,২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
বিএনপি চাইলে থাকব : রাষ্ট্রপতি
Scroll
মার্কিন যুক্তরাষ্ট্র: তুষার ঝড়ে বিমান চলাচলে বিভ্রাট, ৬ লাখ মানুষ বিদ্যুৎহীন
Scroll
জলবায়ু পরিবর্তনে দ্রুতই কমে যাচ্ছে চারণভূমি
Scroll
ট্রাম্পের আরোপিত শুল্ক নেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র
Scroll
চট্টগ্রামে ওয়াসার পানিতে মাত্রাতিরিক্ত লবণ
Scroll
পত্রিকা: ’পুলিশে ব্যাপক রদবদল, প্রশাসনে পরিবর্তন আসন্ন’
Scroll
সংসদের প্রথম অধিবেশনে এবার স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন হবে যেভাবে

চট্টগ্রাম ও কুমিল্লায় বিস্ফোরণের ঘটনায় আহতদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ

প্রকাশ: ১৯:৩০, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৯:৩৮, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

চট্টগ্রাম ও কুমিল্লায় বিস্ফোরণের ঘটনায় আহতদের সর্বোচ্চ চিকিৎসার নির্দেশ

মঙ্গলবার ঢাকার হাসপাতালে চট্টগ্রামের হালিশহরের আহতদের দেখতে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু । বাসস।

চট্টগ্রামের হালিশহরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ ও কুমিল্লার দাউদকান্দি এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আহতদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সেখানে উপস্থিত ছিলেন। 

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, চট্টগ্রাম থেকে একই পরিবারের ৯ জন অগ্নিদগ্ধের মধ্যে ৩ জন মারা গেছেন, ছয়জন চিকিৎসা নিচ্ছেন। একজন রোগী ভেন্টিলেশনে আছেন। আমি তাদের দেখে এসেছি, ভর্তি রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে। 

তিনি আরও বলেন, কুমিল্লা থেকে সকালে একই পরিবারের চার জন এসেছেন। তাদের মধ্যে দুই জনের অবস্থা আশঙ্কাজনক। 

মন্ত্রী বলেন, আমরা এখানে চিকিৎসকদের বলেছি তাদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার জন্য।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু সাংবাদিকদের বলেন, গ্যাস লিকেজ থেকে সারা বছরই কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটে। চট্টগ্রামের হালিশহরে সোমবার একটি ঘটনা ঘটেছে এবং আজ মঙ্গলবার সকালে কুমিল্লার দাউদকান্দিতে আরও একটি ঘটনা ঘটেছে। 

তিনি আরও বলেন, শিল্প মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থা মন্ত্রণালয়— এই তিনটি মন্ত্রণালয় একসঙ্গে বিষয়টি নিয়ে আমরা কাজ করতে চাই, যাতে করে মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডারকে নিয়মের মধ্যে নিয়ে আসা যায়। 

আসাদুল হাবিব দুলু বলেন, আমরা অল্প সময়ের মধ্যে তিন মন্ত্রণালয় বসে সিদ্ধান্ত গ্রহণ করব কীভাবে এই দুর্ঘটনাকে কমিয়ে আনা যায়।

তিনি আরও বলেন, এই ঘটনাটি খুবই মর্মান্তিক। এতে শিশুসহ নারীরা আহত হয়েছেন। আমাদের মন্ত্রণালয় থেকে তাদেরকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

এ সময় প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দীন আহতদের বর্তমান অবস্থা ও চলমান চিকিৎসা কার্যক্রম সম্পর্কে তাদেরকে বিস্তারিত অবহিত করেন।

 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন