ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

১২ ফাল্গুন ১৪৩২, ০৬ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
রুগ্ন-বন্ধ কারখানা আবার চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
Scroll
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে রেকর্ড তুষারপাত: ৫,০০০-এর বেশি ফ্লাইট বাতিল
Scroll
সার্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ
Scroll
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ: অপহরণের এক ঘণ্টায় স্কুলছাত্র উদ্ধার
Scroll
পোশাক শিল্পের সংকট নিরসনে নীতিগত সহায়তার আশ্বাস গভর্নরের
Scroll
ভারতের ঝাড়খন্ডে এয়ার এম্বুলেন্স দুর্ঘনায় নিহত ৭
Scroll
ইরানের মধ্যাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪জন নিহত
Scroll
নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির
Scroll
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন আগামী ৯ এপ্রিল
Scroll
বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে : মঈন খান
Scroll
দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিষয়টি সংসদে নির্ধারিত হবে: মির্জা ফখরুল
Scroll
ভারতের পোশাক রপ্তানি বাড়াতে পশ্চিমবঙ্গের উদ্যোক্তাদের সাথে ক্রেতাদের বৈঠক
Scroll
রাজনৈতিক হয়রানিমূলক আরো ১,২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
বিএনপি চাইলে থাকব : রাষ্ট্রপতি
Scroll
মার্কিন যুক্তরাষ্ট্র: তুষার ঝড়ে বিমান চলাচলে বিভ্রাট, ৬ লাখ মানুষ বিদ্যুৎহীন
Scroll
জলবায়ু পরিবর্তনে দ্রুতই কমে যাচ্ছে চারণভূমি
Scroll
ট্রাম্পের আরোপিত শুল্ক নেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র
Scroll
চট্টগ্রামে ওয়াসার পানিতে মাত্রাতিরিক্ত লবণ
Scroll
পত্রিকা: ’পুলিশে ব্যাপক রদবদল, প্রশাসনে পরিবর্তন আসন্ন’
Scroll
সংসদের প্রথম অধিবেশনে এবার স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন হবে যেভাবে

ইরানের মধ্যাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪জন নিহত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ১৭:২২, ২৪ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৭:২৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

ইরানের মধ্যাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪জন নিহত

ইরানের মধ্যাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪জন নিহত । ছবি: সংগৃহীত।

ইরানের মধ্যাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার সবজি বাজারে বিধ্বস্ত হয়ে চারজন নিহত হয়েছেন।

গত বৃহস্পতিবার ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর হামেদানের কাছে একটি এফ-৪ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলট নিহত হওয়ার এক সপ্তাহের মাথায় এই সর্বশেষ দুর্ঘটনাটি ঘটলো।

রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ইরানের মধ্যাঞ্চলের একটি ফল ও সবজি বাজারে সামরিক হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে অন্তত চারজন নিহত হন। নিহতদের মধ্যে হেলিকপ্টারের পাইলট ও কো-পাইলট রয়েছেন এবং বাকি দুজন বাজারে থাকা বেসামরিক নাগরিক, খবর ইউরো নিউজের।

তেহরান থেকে প্রায় ৩৩০ কিলোমিটার দক্ষিণে দোরচেহ শহরে এই দুর্ঘটনা ঘটে। সেনাবাহিনী জানিয়েছে, হেলিকপ্টারটি একটি প্রশিক্ষণ ফ্লাইটে ছিল। দোরচেহ শহরটি ইসফাহান প্রদেশে অবস্থিত, যেখানে ইরানের একটি প্রধান বিমান ঘাঁটি এবং একটি পারমাণবিক স্থাপনা রয়েছে। উল্লেখ্য যে, ইরান-ইসরায়েল যুদ্ধের সময় জুনে এই স্থাপনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের হামলার শিকার হয়েছিল।

এর আগে গত বৃহস্পতিবার হামেদানের কাছে নৈশকালীন প্রশিক্ষণের সময় একটি এফ-৪ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। সেখানে একজন পাইলট নিহত হলেও অন্যজন প্যারাসুটের সাহায্যে নিরাপদে অবতরণ করতে সক্ষম হন।

পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ইরান দীর্ঘদিন ধরে বিমানের খুচরা যন্ত্রাংশ সংগ্রহ করতে সমস্যায় পড়ছে। ফলে দেশটিকে সরকারি ও বাণিজ্যিক উভয় ক্ষেত্রেই পুরনো আমলের হেলিকপ্টার ও বিমানের ওপর নির্ভর করতে হচ্ছে, যা দেশটিতে প্রায়ই মারাত্মক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াচ্ছে।

২০২৪ সালের মে মাসে ইরানের তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা একটি মার্কিন নির্মিত বেল ২১২ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হন, যা ছিল ভিয়েতনাম যুদ্ধের সময়কার একটি পুরনো মডেল।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন