ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মধ্যপ্রাচ্য সংকটে প্রবাসীদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার: পররাষ্ট্রমন্ত্রী
Scroll
ঈদে স্বাচ্ছন্দ ও নিরাপদ রেলযাত্রায় সরকারের ব্যাপক প্রস্তুতি
Scroll
রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Scroll
খামেনি হত্যাকাণ্ডের নিন্দা ও শোক প্রকাশ বাংলাদেশের
Scroll
স্বাস্থ্যখাতে চীনের সহযোগিতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
Scroll
মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক জোনের নিরাপত্তা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিল ইরান
Scroll
যানজট নিরসনে ও ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী
Scroll
ঢাবিতে ‘গরুর মাংস’ ইস্যুতে শিক্ষার্থীদের পাশে সাদা দল
Scroll
হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা
Scroll
ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডা. জাহিদ হেসেন জানালেন

খালেদা জিয়ার সর্বোত্তম চিকিৎসা চলছে, প্রয়োজনে বিদেশ নেওয়া হবে

বাসস

প্রকাশ: ০৯:৩৪, ১১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার সর্বোত্তম চিকিৎসা চলছে, প্রয়োজনে বিদেশ নেওয়া হবে

বুধবার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন কথা বলেন। ছবি: বাসস

দেশেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সর্বোত্তম চিকিৎসা চলছে এবং প্রয়োজনে যেকোনো সময় দেশের বাইরে নেওয়া হতে পারে। এমনটাই জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

তিনি বলেন, ‘আমরা বলতে চাই বেগম খালেদা জিয়া আইসিইউতে চিকিৎসাধীন আছেন এবং সংকটাপন্ন মানুষের জন্য যেটি প্রয়োজন তেমন সর্বোচ্চ পর্যায়ের চিকিৎসা তিনি পাচ্ছেন। ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছে সেটি তিনি গ্রহণ করতে পারছেন রেসপন্স করছেন।'

বুধবার রাত পৌনে ৯টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা জানান।

ডা. জাহিদ বলেন, 'গত শুক্রবার মেডিকেল বোর্ডের পক্ষ থেকে খালেদা জিয়াকে দেশের বাইরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সের কারিগরি ত্রুটি ও বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা সেসময় ফ্লাই করার উপযুক্ত না থাকায় আমরা তাকে দেশের বাইরে স্থানান্তর করতে পারিনি।'

তিনি আরও বলেন, 'তাঁর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড সার্বক্ষণিকভাবে চেষ্টা করে যাচ্ছেন যেন সর্বোত্তম সেবা নিশ্চিত করা যায়। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো চিকিৎসা যেন তিনি (খালেদা জিয়া) পেতে পারেন, সেজন্য চিকিৎসকদের পরামর্শক্রমে চিকিৎসা অব্যাহত রয়েছে।'

'আমরা খুবই আশাবাদী, মেডিকেল বোর্ডের সদস্যরাও আশাবাদী যে তার সুচিকিৎসা নিশ্চিত করা যাবে এবং পরবর্তীতে প্রয়োজনে তাকে যেকোনো সময় দেশের বাইরেও নিয়ে যাওয়া হতে পারে,' বলেন ডা. জাহিদ।'

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, 'অনেকে সোশ্যাল মিডিয়াতে এ বিষয়ে বিভিন্ন ধরনের কথা বলেন। কিন্তু আমরা বিনীতভাবে অনুরোধ করতে চাই যেন, খালেদা জিয়ার মতো এমন একজন নেত্রীর বিষয়ে আবেগ বা অনুভূতি প্রকাশ করতে গিয়ে যেন বিভ্রান্তি সৃষ্টি না করি।'

গত পাঁচদিনের মধ্যে বেগম খালেদা জিয়ার শারিরীক পরিস্থিতির উন্নতি হয়েছে কিনা? এমন প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, যেহেতু বেগম খালেদা জিয়ার প্রতি দেশের মানুষের তার প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসা আছে। সবাই তার স্বাস্থ্য সম্পর্কে সর্বশেষ অবস্থা জানতে চায়। সেই জন্যই আমরা এসেছি। কিন্তু মনে রাখতে হবে সবার শেষে তিনি একজন রোগী। নিজস্ব কিছু 'এথিক্যাল রাইটস প্রিভিলেজ' আছে। ইচ্ছা করলেই আমি চিকিৎসক হিসেবে সকল কিছুই আপনাদের কাছে প্রকাশ্যে বলে দিওতে পারি না। এটা মেডিকেল সাইন্সে কোন অবস্থাতেই মিট করে না।

তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়াকে আগের মতোই চিকিৎসা দেওয়া হচ্ছে। মেডিকেল সাইন্সের ভাষায় যদি বলি ‘ক্যান কন্টিনিউ অন মেনটেনিং হার ট্রিটমেন্ট ’এবং ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছে সেটি উনি গ্রহণ করতে পারছেন এবং সেটি উনি নিয়ে সত্যিকার অর্থে রেসপন্স করছেন।

খালেদা জিয়ার এই ব্যক্তিগত চিকিৎসক বলেন, দেশনেত্রীর নিকটাত্মীয় বিশেষ করে সার্বক্ষণিকভাবে তাঁর চিকিৎসা তদারকি করছেন এবং তাঁর ছোট ছেলের স্ত্রী সৈয়দা শামিলা রহমান ও ভাই শামীম ইসকান্দার ম্যাডামের বোনসহ সকলেই এই চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে খোঁজ রাখছেন।

এমনকি দলের মহাসচিবসহ স্থায়ী কমিটি এবং সর্বোচ্চ পর্যায়ের সকল পর্যায়ের নেতাকর্মীরা তার খোঁজখবর রাখছেন। এর বাইরে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের সর্বোচ্চ পর্যায়ের নেতারা চিকিৎসার ব্যাপারে সার্বক্ষণিকভাবে যোগাযোগ রাখছেন।

ডা. জাহিদ বলেন, দেশের ১৭ কোটি মানুষের কাছে আকুল জানাই যে তারা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবসময় যে দোয়া করে চলেছেন সেটি যাতে অব্যাহত রাখেন। আল্লাহর অশেষ মেহেরবানীতে দেশনেত্রী যাতে এবারে তার শারীরিক সংকটময় অবস্থা অতিক্রম করছেন সেটি যাতে সফলভাবে অতিক্রম করতে পারেন। সেজন্য সবার কাছে সহযোগিতা চাই।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন