ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৭ জ্বিলহজ্জ ১৪৪৭

বিদায়ী দুই উপদেষ্টার সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ

বাসস

প্রকাশ: ১৮:৪৬, ১১ ডিসেম্বর ২০২৫

বিদায়ী দুই উপদেষ্টার সম্মানে প্রধান উপদেষ্টার মধ্যাহ্নভোজ

আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিদায়ী দুই উপদেষ্টা মো. মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্মানে মধ্যাহ্নভোজ শেষে ফটোসেশন। ছবি : প্রেস উইং

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ রাজধানীর তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভা শেষে বিদায়ী দুই উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সম্মানে এক মধ্যাহ্নভোজের আয়োজন করেন।

প্রধান উপদেষ্টা সভা শেষে তাঁদের সঙ্গে স্মৃতিচারণমূলক একটি ছবিও তোলেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়।

গতকাল বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া প্রধান উপদেষ্টার কাছে তাঁদের পদত্যাগপত্র জমা দেন।

আসন্ন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরই তাঁদের পদত্যাগ কার্যকর হবে।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন