ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
Scroll
ইরানের মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টাহামলা
Scroll
পত্রিকা: ’জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ’

মেট্রোর ভ্যাট প্রত্যাহার ও খেজুর আমদানিতে শুল্ক হ্রাস করল সরকার

বাসস

প্রকাশ: ২০:২৮, ১১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২০:২৯, ১১ ডিসেম্বর ২০২৫

মেট্রোর ভ্যাট প্রত্যাহার ও খেজুর আমদানিতে শুল্ক হ্রাস করল সরকার

সরকার খেজুরের আমদানি শুল্ক ও মেট্ররেলের ভ্যাট প্রত্যাহার করেছে। ছবি এঁকেছে জেমিনাই।


আসন্ন রমজান উপলক্ষে খেজুরের ওপর আমদানি শুল্ক ও অন্যান্য কর হ্রাস এবং মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহার করেছে সরকার।

আজ বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। 

পরে ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, মেট্রোরেলের ভ্যাট প্রত্যাহারের ফলে সরকারের আনুমানিক ৪০ কোটি টাকা লোকসান হবে। তবে মেট্রোরেল ঢাকাবাসীর যাতায়াতে যুগান্তকারী ভূমিকা রাখায় ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। 

তিনি আরও জানান, ফেব্রুয়ারি মাসে রোজা শুরু হওয়ায় খেজুরের ওপর প্রযোজ্য ট্যাক্স ইনসিডেন্স ৫২ শতাংশ থেকে কমিয়ে ৪০ শতাংশ করা হয়েছে। এছাড়া খেজুরের ওপর আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে।

উল্লেখ্য, বৈঠকে তিনটি নতুন আইন অনুমোদিত হয়েছে। এগুলো হলো- বাণিজ্যিক আদালত অধ্যাদেশ ২০২৫, রেজিস্ট্রেশন এমেন্ডমেন্ট অর্ডিন্যান্স ২০২৫ এবং আইনগত সহায়তা প্রদান (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ ২০২৫।

শফিকুল আলম বলেন, বাণিজ্যিক আদালত আইন ব্যবসায়িক বিরোধ দ্রুত সমাধান নিশ্চিত করবে এবং দেশি ও বিদেশি বিনিয়োগকারীর আস্থা বৃদ্ধি করবে। নতুন আইন অনুযায়ী প্রয়োজন হলে জেলা পর্যায়েও বাণিজ্যিক আদালত গঠন করা সম্ভব হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন