ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
যানজট নিরসনে ও ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী
Scroll
ঢাবিতে ‘গরুর মাংস’ ইস্যুতে শিক্ষার্থীদের পাশে সাদা দল
Scroll
হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা
Scroll
ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি

তালিকাভুক্ত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি পারওয়ারের

বাসস

প্রকাশ: ০৯:০৩, ১৬ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৯:০৫, ১৬ ডিসেম্বর ২০২৫

তালিকাভুক্ত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি পারওয়ারের

জননিরাপত্তা নিশ্চিতে তালিকাভুক্ত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জামায়াতে ইসলামীর। ছবি: বাসস।

 

জননিরাপত্তা নিশ্চিত করতে দেশের তালিকাভুক্ত সব সশস্ত্র সন্ত্রাসীকে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার।

সোমবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে তিনি বলেন, তালিকাভুক্ত সন্ত্রাসীদের স্বল্পতম সময়ের মধ্যে গ্রেফতার করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

পারওয়ার আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সশস্ত্র সন্ত্রাসীদের তালিকা রয়েছে। এখন দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

ওসমান হাদীর ওপর হামলার প্রসঙ্গ টেনে এই জামায়াত নেতা বলেন, গুলিবিদ্ধ হওয়ার কয়েক দিন আগেই হাদী নিজের জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন।

তিনি বলেন, জুলাই বিপ্লবের একজন সক্রিয় যোদ্ধার নিরাপত্তা নিশ্চিত করা যায়নি, এই দায় এড়ানোর সুযোগ নেই।

দুপুর ৩টায় শুরু হওয়া সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও অংশ নেন।

সমাবেশে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, গণঅধিকার পরিষদ, এবি পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ প্রার্থী শরীফ ওসমান হাদী গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় প্রকাশ্য দিবালোকে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন।

প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 

উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন