ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
যানজট নিরসনে ও ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী
Scroll
ঢাবিতে ‘গরুর মাংস’ ইস্যুতে শিক্ষার্থীদের পাশে সাদা দল
Scroll
হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা
Scroll
ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রদান

বাসস

প্রকাশ: ১৮:৫৭, ১৬ ডিসেম্বর ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিমান বাহিনীতে অনারারি কমিশন প্রদান

বিজয় দিবস উপলক্ষ্যে বিমান বাহিনীর নির্বাচিত অফিসারদের অনারারি পদোন্নতি ও অনারারি কমিশন প্রদান অনুষ্ঠান আজ বিমান বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত হয়। বাসস।

 

মহান বিজয় দিবস-২০২৫ উপলক্ষ্যে বিমান বাহিনীর নির্বাচিত অনারারি ফ্লাইং অফিসার ও মাস্টার ওয়ারেন্ট অফিসারদের অনারারি পদোন্নতি ও অনারারি কমিশন প্রদান অনুষ্ঠান আজ মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল রুসাদ দীন আছাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যথাক্রমে দু’জন অনারারি ফ্লাইং অফিসারকে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট এবং ৯ জন মাস্টার ওয়ারেন্ট অফিসারকে অনারারি ফ্লাইং অফিসার পদবির র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

অনারারি ফ্লাইং অফিসার থেকে অনারারি ফ্লাইট লেফটেন্যান্ট পদে কমিশনপ্রাপ্তরা হলেন— অনারারি ফ্লাইং অফিসার মোহাম্মদ বাহারুল ইসলাম, প্রভোস্ট ও অনারারি ফ্লাইং অফিসার দেওয়ান আলী, এয়ারফ্রেম ফিটার। মাস্টার ওয়ারেন্ট অফিসার থেকে অনারারি ফ্লাইং অফিসার পদে কমিশনপ্রাপ্তরা হলেন— মাস্টার ওয়ারেন্ট অফিসার এস এম ইউসুফ আলী, রেডিও ফিটার, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. আব্দুল মোমিন, লোড মাস্টার, মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আবদুল্লাহ, গ্রাউন্ড সিগন্যালিং, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. এনামুল হক, ফিজিক্যাল ফিটনেস এন্ড ড্রিল ইন্সট্রাক্টর, মাস্টার ওয়ারেন্ট অফিসার এমদাদ হোসেন চৌধুরী, ইঞ্জিন ফিটার, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. মহসিন, প্রভোস্ট, মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. ইস্রাফিল হোসেন, সেক্রেটারিয়াল এসিস্ট্যান্ট (জেনারেল ডিউটিস), মাস্টার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন, লজিস্টিক এসিস্ট্যান্ট এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. আখতারুজ্জামান চৌধুরী, মেকানিক্যাল ট্রান্সপোর্ট অপারেটর এন্ড ফিটার।

অনুষ্ঠানে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। বিমান বাহিনীর এই অনারারি কমিশন ১৬ ডিসেম্বর থেকে কার্যকর হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন