ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২০ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৭ জ্বিলহজ্জ ১৪৪৭

ওসমান হাদির নামাজে জানাজা

সংসদ ভবন এলাকায় জড়ো হচ্ছে মানুষ

বিবিসি নিউজ বাংলা

প্রকাশ: ১৩:৫৭, ২০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১৪:০৬, ২০ ডিসেম্বর ২০২৫

সংসদ ভবন এলাকায় জড়ো হচ্ছে মানুষ

জাতীয় সংসদ ভবনের দক্ষিন প্লাজা। ছবি: সংগৃহীত।

 

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির জানাজা ঘিরে সংসদ ভবন এলাকায় জড়োহতে শুরু করেছে মানুষ। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সকাল থেকেই সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সড়কটির দুই প্রান্তে নিরাপত্তা চৌকি বসিয়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

এরইমধ্যে বিভিন্ন জায়গা থেকে জানাজায় অংশ নিতে ওই এলাকায় আসতে শুরু করেছেন অনেকে।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার দুপুর দুইটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শরিফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হবে। (ছবি: বিবিসি নিউজ বাংলার সৌজন্যে)

পরে তার মরদেহ নেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে জানাজা এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদনের পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের কাছেই তাকে সমাহিত করা হবে বলে জানানো হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানাজায় অংশ নিতে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার অনুরোধ করা হয়।

এছাড়া জানাজার সময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষেধ বলেও উল্লেখ করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন