ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
Scroll
ইরানের মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টাহামলা
Scroll
পত্রিকা: ’জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ’
Scroll
আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন
Scroll
মধ্যপ্রাচ্যের অনেক দেশ আকাশসীমা বন্ধ করেছে, অধিকাংশ ফ্লাইট বাতিল

পত্রিকা: ’মাথা নোয়াবার নয়’

বিবিসি নিউজ বাংলা

প্রকাশ: ১৪:১৯, ২০ ডিসেম্বর ২০২৫

পত্রিকা: ’মাথা নোয়াবার নয়’

দ্য ডেইলি স্টার পত্রিকা একদিন বিরতি দিয়ে শনিবার ছাপিয়েছে- এক শব্দের শিরোনাম: Unbowed অর্থাৎ অদমিত বা মাথা নোয়াবার নয়। ছবি: বিবিসি নিউজ বাংলা।

 

হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগের কারণে প্রকাশনা একদিন বন্ধ থাকার পর আজ আবার প্রকাশিত হয়েছে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার। সংবাদপত্রের ছুটি সংক্রান্ত কারণ ছাড়া এবারই প্রথম বারের মতো পত্রিকা দুটির প্রকাশনা বন্ধ ছিল।

দ্য ডেইলি স্টার পত্রিকাও একদিন বিরতি দিয়ে শনিবার ছাপিয়েছে- এক শব্দে শিরোনামে বার্তা দিয়েছে ৩৩ বছর পুরনো পত্রিকাটি- Unbowed অর্থাৎ 'অদমিত' বা 'মাথা নোয়াবার নয়'।

এই খবরের বলা হচ্ছে- সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর এক নৃশংস হামলায় গতকাল গভীর রাতে ঢাকায় দ্য ডেইলি স্টার ও প্রথম আলো–এর প্রধান কার্যালয়ে সমন্বিতভাবে হামলা চালায় একদল লোক।

তারা অফিসগুলোতে ভাঙচুর চালায়, মূল্যবান জিনিসপত্র লুট করে, আগুন ধরিয়ে দেয় এবং দ্য ডেইলি স্টার–এর ভেতরে সাংবাদিক ও কর্মীদের ঘণ্টার পর ঘণ্টা আটকে রাখে। ২৮ জন সাংবাদিক ছাদে আটকে থাকার কয়েক ঘণ্টা পর তাদের উদ্ধার করা হয়।

কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে অবস্থিত দ্য ডেইলি স্টার–এর অফিসে রাত প্রায় বারোটার দিকে হামলাকারীরা জোরপূর্বক ঢুকে পড়ে। এরপর তারা ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়।

তারা অফিসের আসবাবপত্র ও কাচের দরজা ভেঙে ফেলে, বিভিন্ন যন্ত্রপাতি নষ্ট করে এবং জুলাই আন্দোলনের নিহত আবু সাঈদ ও মীর মাহফুজুর রহমান মুগ্ধর ছবি ও পোস্টার ছিঁড়ে ফেলে। যেখানে আন্দোলনের ছবি প্রদর্শিত ছিল, সেই ভবনের নিচতলা ও প্রথম তলায় আগুন ধরিয়ে দেয়।

নিচতলায় রাখা আসবাবপত্র ও খবরের কাগজের স্তূপে আগুন দেওয়া হয়, যা পরে দ্বিতীয় তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। হামলাকারীদের আরেকটি দল ভবনের সামনে রাস্তায় আসবাবপত্র টেনে এনে সেখানেও আগুন জ্বালায়।

হামলার কারণে একদিন বিরতি দিয়ে প্রথম আলো আজ পত্রিকা ছাপিয়েছে- আজকের প্রধান শিরোনাম - প্রথম আলো-ডেইলি স্টার আক্রান্ত।

এই খবরে বলা হচ্ছে- উদ্দেশ্যপ্রণোদিত ও সংগঠিত সন্ত্রাসী হামলার শিকার হলো দেশের শীর্ষ সংবাদমাধ্যম প্রথম আলো। একই সঙ্গে হামলার শিকার হয়েছে শীর্ষ ইংরেজি সংবাদমাধ্যম দ্য ডেইলি স্টারও।

গত বৃহস্পতিবার দিবাগত রাতে সন্ত্রাসীরা কারওয়ান বাজারে প্রথম আলো ও কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে ডেইলি স্টার-এর কার্যালয়ে ভাঙচুর ও লুটপাট চালায়। পরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় কার্যালয় দুটি।

হামলার শুরু হলে প্রথম আলোর সাংবাদিক ও কর্মীরা প্রাণ বাঁচাতে দ্রুত কার্যালয় ত্যাগ করেন।

হামলার কারণে কার্যক্রম বিঘ্নিত হওয়ায় গতকাল শুক্রবারের প্রথম আলো প্রকাশিত হয়নি।

প্রতিষ্ঠার ২৭ বছরে প্রথমবারের মতো সংবাদপত্রের ছুটি বাদে এক দিনের জন্য প্রথম আলোর প্রকাশনা বন্ধ থাকল। প্রথম আলোর অনলাইন সংস্করণের কার্যক্রম বন্ধ ছিল প্রায় ১৭ ঘণ্টা।

ঢাকার বাইরে কুষ্টিয়া, খুলনা ও সিলেটে প্রথম আলো কার্যালয়ে হামলা ও ভাঙচুর হয়েছে। চট্টগ্রাম, বগুড়া ও বরিশাল কার্যালয়েও হামলার চেষ্টা হয়েছে।

বণিক বার্তা পত্রিকার আজকের প্রথম পাতার খবর- কবি নজরুলের সমাধির পাশে সমাহিত করা হবে ওসমান হাদিকে।

এই খবরে বলা হচ্ছে- চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মৃত্যুবরণ করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছেছে। গতকাল সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে ওসমান হাদির মরদেহ বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট (বিজি ৫৮৫) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

আজ দুপুর ২টায় মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে সমাহিত করা হবে।

এদিকে হাদিকে হত্যার বিচার দাবিতে রাজধানীর শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আশপাশের এলাকায় বিক্ষোভ হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বিক্ষোভ গতকাল দিনভরও অব্যাহত ছিল।

নিউ এইজ পত্রিকার খবর- Protests against attack on media pour in অর্থাৎ গণমাধ্যমে হামলার ঘটনায় সর্বত্র প্রতিবাদের ঝড়।

বৃহস্পতিবার রাতে প্রথম আলো ও দ্য ডেইলি স্টার–এর ওপর ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় এবং নিউ এজ সম্পাদক ও এডিটরস কাউন্সিলের সভাপতি নুরুল কবিরকে হয়রানির প্রতিবাদে দেশজুড়ে তীব্র প্রতিবাদ হয়েছে। শুক্রবার ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আরও অনেক স্থাপনায় হামলা ও আগুন দেওয়ার ঘটনাও ঘটে।

বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই আন্দোলনের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর এসব হামলা চালানো হয়।

সাংবাদিক সংগঠন, আন্তর্জাতিক সংস্থা, রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও মানবাধিকারকর্মীরা এসব হামলার নিন্দা জানিয়ে বিক্ষোভ ও বিবৃতি দেন। তারা দিনটিকে দেশের সাংবাদিকতার ইতিহাসে 'একটি কালো দিন' বলে উল্লেখ করেন।

অন্তর্বর্তী সরকারও এসব সহিংসতার নিন্দা জানিয়েছে। অগ্নিসংযোগের পর শুক্রবার প্রথম আলো ও দ্য ডেইলি স্টার তাদের পত্রিকা প্রকাশ স্থগিত রাখলেও আজ থেকে আবার প্রকাশ শুরু করার ঘোষণা দিয়েছে।
মানবজমিন পত্রিকায় আজকের খবর- এবার উদীচী কার্যালয়ে আগুন

খবরে বলা হয়, রাজধানীর তোপখানা রোডের উদীচী শিল্পীগোষ্ঠীর কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তরা ভাঙচুরও চালায়। শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে একদল লোক এসে কার্যালয়টি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। আগুন লাগার পর কার্যালয়ের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সেখানে উপস্থিত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

উদীচী শিল্পীগোষ্ঠীর একাংশের সাধারণ সম্পাদক জামসেদ আনোয়ার তপন গণমাধ্যমকে বলেন, উদীচী কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। 

নয়া দিগন্ত পত্রিকার আজকের খবর- একটি লাশের পাশে গোটা দেশ।

ওসমান হাদিকে 'স্বৈরাচারবিরোধী জুলাই আন্দোলনের বীর যোদ্ধা' উল্লেখ করে এই সংবাদে লেখা হয়েছে- শরিফ ওসমান হাদির লাশের পাশে যেন গোটা দেশ, শোকে কাতর আপামর জনতা।

গতকাল নির্ধারিত সময়ের আগেই বিমানবন্দরে এই তরুণ নেতার লাশের জন্য অপেক্ষা করছিলেন হাজার হাজার মানুষ। যেকোনো বিশৃঙ্খলা এড়াতে মোতায়েন ছিল অসংখ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য।

বিমানবন্দরে হাদির লাশ গ্রহণের সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও ডাকসু ভিপি সাদিক কায়েম।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন