ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
যানজট নিরসনে ও ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী
Scroll
ঢাবিতে ‘গরুর মাংস’ ইস্যুতে শিক্ষার্থীদের পাশে সাদা দল
Scroll
হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা
Scroll
ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গেজেট প্রকাশ

বাসস

প্রকাশ: ০৮:৫৮, ২৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ০৯:০০, ২৫ ডিসেম্বর ২০২৫

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গেজেট প্রকাশ

ছবি: বাসস

 

 ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধিমালা ২০২৫’-এর গেজেট জারি করেছে সরকার। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টাসহ অন্যান্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) নিরাপত্তা নিশ্চিত করতে এই গেজেট জারি করা হয়।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মো. সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত বিধিমালাটির গেজেট জারি করা হয়। গেজেটটি জারি করা হয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে।

গেজেটে উল্লেখ করা হয়েছে, নতুন এই বিধিমালার মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের নিরাপত্তা ব্যবস্থাপনাকে আরো সুসংগঠিত, আধুনিক এবং একটি সুস্পষ্ট আইনগত কাঠামোর আওতায় আনা হয়েছে।

গেজেটে আরও উল্লেখ করা হয়, বিধিমালায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা এবং অন্যান্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচল, বাসভবন, কর্মস্থল, অনুষ্ঠানস্থল ও সফরকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থার দায়িত্ব, কাঠামো এবং করণীয় বিস্তারিতভাবে নির্ধারণ করা হয়েছে।

গেজেটে বলা হয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিগণের কার্যালয় এবং স্থায়ী ও অস্থায়ী বাসভবনের সার্বিক নিরাপত্তার দায়িত্ব মহাপরিচালকের ওপর ন্যস্ত থাকবে এবং ওই স্থাপনাসমূহকে দুর্যোগ বা দুর্ঘটনা (যেমন : অগ্নিকাণ্ড, ভূমিকম্প ইত্যাদি) হতে নিরাপদ রাখার জন্য মহাপরিচালক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থাসমূহের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ ও তদারকি করবেন।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধানের লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা সংস্থার সদস্যদের বিভিন্ন বেষ্টনীতে মোতায়েনের মাধ্যমে মহাপরিচালক, এই বিধিমালা ও তদধীন প্রণীত নির্দেশাবলি অনুসরণে, প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করবেন, এবং প্রয়োজনবোধে মহাপরিচালক এই বিষয়ে সংশ্লিষ্ট সামরিক সচিবের সঙ্গে পরামর্শ করতে পারবেন।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির কার্যালয়, বাসভবন ও অনুষ্ঠানস্থলে আগত দর্শনার্থী, যানবাহন বা যে কোনো বস্তুর প্রবেশ বা বাহির বাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হবে এবং বাহিনী এ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করবে।

গেজেটে অনুষ্ঠানস্থলে অস্ত্র বহনে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। এতে বলা হয়েছে, বাহিনীর কর্মকর্তাবৃন্দ ব্যতীত সাদা পোশাক পরিহিত অন্য কেউ অনুষ্ঠানস্থলে কোনো প্রকার অস্ত্র বহন করতে পারবে না এবং অনুষ্ঠানস্থলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ইউনিফর্ম পরিহিত ব্যক্তিগণ দৃশ্যমান অবস্থা ব্যতিরেকে অন্য কোনোভাবে অস্ত্র বহন করতে পারবে না।

সরকার কর্তৃক অনুমোদিত হলে বিদেশি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিগণের সাথে আগত নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিগণ মহাপরিচালকের সাথে পরামর্শক্রমে, অনুমোদিত স্থানসমূহে সাদা পোশাকে অস্ত্র বহন করতে পারবেন।

সংবাদ মাধ্যমের প্রতিনিধি সম্পর্কে গেজেটে বলা হয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির অনুষ্ঠানের সংবাদ সংগ্রহে ইচ্ছুক বৈধ ক্ষমতাপ্রাপ্ত পত্রধারী (এক্রেডিটেশন কার্ড হোল্ডার) সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সাথে সমন্বয় করে তথ্য অধিদপ্তরের মাধ্যমে পুলিশের বিশেষ শাখা থেকে এবং সামরিক অনুষ্ঠানের ক্ষেত্রে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মাধ্যমে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর থেকে ডিউটি পাস সংগ্রহ করে ওই অনুষ্ঠানে যোগদান করতে পারবেন।

অনুষ্ঠানের প্রকৃতি ও গুরুত্ব বিবেচনাক্রমে মহাপরিচালক প্রয়োজনবোধে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সাথে পরামর্শক্রমে, অনুষ্ঠানে যোগদানে ইচ্ছুক সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সংখ্যা নির্ধারণ করতে পারবেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন