ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
যানজট নিরসনে ও ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী
Scroll
ঢাবিতে ‘গরুর মাংস’ ইস্যুতে শিক্ষার্থীদের পাশে সাদা দল
Scroll
হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা
Scroll
ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআনখানি ও দোয়া

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শোকের ছায়া

প্রকাশ: ১৫:৫৩, ৩০ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় কোরআনখানি ও দোয়া

ছবি: বাসস।

 বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত  কামনায় আজ দলের কেন্দ্রীয় কার্যালয়ে কোরআনখানি ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলের পক্ষ থেকে জানানো হয়, কেবল কেন্দ্রীয়ভাবে নয়, আজ সারাদেশে দলীয় নেতা-কর্মীরা বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল এবং বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করেছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র পক্ষ থেকে এই দেশপ্রেমিক নেত্রীর আত্মার শান্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শোকের ছায়া
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় নেত্রীকে হারানোর সংবাদে আজ সকাল থেকেই কার্যালয় প্রাঙ্গণে জড়ো হওয়া নেতা-কর্মীদের মধ্যে শোকের মাতম বইছে।

আজ মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে লিভার ও কিডনি জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ বিভিন্ন বার্ধক্যজনিত ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর থেকে তিনি বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন।

দলের পক্ষ থেকে জানানো হয়, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের সকল দলীয় কার্যালয়ে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই সময় দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন।

এছাড়া নেত্রীর আত্মার মাগফেরাত কামনায় আগামী সাত দিন প্রতিটি কার্যালয়ে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আজ সকাল থেকেই বিএনপিসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন। প্রিয় নেত্রীকে শেষবারের মতো স্মরণ করতে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন