ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২০ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৭ জ্বিলহজ্জ ১৪৪৭

খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছে ’ফিরোজায়’

বাসস

প্রকাশ: ০৯:২১, ৩১ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছে ’ফিরোজায়’

ছবি: বিবিসি বাংলার সৌজন্যে।

খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছে 'ফিরোজায়'বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে শেষ বারের মতো খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছে তার গুলশানের বাসভবন 'ফিরোজায়'।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ এখন তার বাসভবন 'ফিরোজায়' নেওয়া হয়েছে।

আজ বুধবার সকাল নয়টার একটু আগে বাংলাদেশের পতাকায় মোড়ানো একটি গাড়িতে করে তার মরদেহ এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হয়।

ফিরোজায় তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন খালেদা জিয়ার স্বজন ও বিএনপি'র নেতা কর্মীরা।

পরে তাকে জানাজার জন্য নেওয়া হবে মানিক মিয়া অ্যাভিনিউয়ে।

জানাজা শেষে তাকে দাফন করা হবে তার স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।

ভোর থেকেই এভারকেয়ার হাসপাতালের আশেপাশে কড়া নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখা যায়।

খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়ি বহরের সামনে পেছনেও পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রহরা রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন