ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২০ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৭ জ্বিলহজ্জ ১৪৪৭

কাতারের আমিরের শোক 

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশাহ এবং যুবরাজের শোক প্রকাশ

বাসস

প্রকাশ: ২১:২৮, ২ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২১:৩০, ২ জানুয়ারি ২০২৬

খালেদা জিয়ার মৃত্যুতে সৌদি বাদশাহ এবং যুবরাজের শোক প্রকাশ

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান। কোলাজ : বাসস

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ ও আল্লাহর রহমত প্রার্থনা করেছেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

দুই পবিত্র মসজিদের খাদেম সৌদি বাদশাহ সালমান বৃহস্পতিবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক শোক বার্তায় বেগম খালেদা জিয়াকে চিরশান্তি দান, তাঁর পাপ ক্ষমা করা এবং তাঁকে জান্নাতে প্রবেশ করানোর জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন।

সৌদি বাদশাহ শোক বার্তায় বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যদের প্রতিও আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

যুবরাজ মোহাম্মদ বিন সালমান একই ধরণের শোক বার্তা পাঠিয়েছেন।

বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর, ২০২৫ তারিখে ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাকে ৩১ ডিসেম্বর রাজধানীর জিয়া উদ্যানে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত করা হয়।

খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমিরের শোক 
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি বাংলাদেশের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পাঠানো এক শোকবার্তায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর সমবেদনা জানান। 

আমির তাঁর শোকবার্তায় প্রয়াত নেত্রীর শোকসন্তপ্ত পরিবারের প্রতিও আন্তরিক সমবেদনা জানান।

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা স্বাস্থ্য জটিলতায় ভুগছিলেন। গত বছর জরুরি চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়া হয়। কাতারের আমিরের উদ্যোগে একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে ঢাকা থেকে লন্ডনে স্থানান্তর করা হয়েছিল।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন