ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

৬ ফাল্গুন ১৪৩২, ২৯ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী
Scroll
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই এই সরকারের মূল অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন
Scroll
প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের গাড়িতেই চলাফেরা করবেন
Scroll
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ: অর্থনীতির অবস্থা খারাপ, চ্যালেঞ্জ নিয়ে দায়িত্ব শুরু করতে যাচ্ছি
Scroll
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৮ সন্দেহভাজন সন্ত্রাসী নিহত
Scroll
চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে ১২ জন নিহত
Scroll
প্রথম মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Scroll
রমজানে মালয়েশিয়া সকল ইলেকট্রিক ট্রেনে ৩০% ডিসকাউন্ট দিচ্ছে
Scroll
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান
Scroll
বললেন তথ্য মন্ত্রী, সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়
Scroll
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও স্থানীয় সরকারকে গতিশীল করাই মূল লক্ষ্য: মির্জা ফখরুল
Scroll
১০ জনকে মন্ত্রী, প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ
Scroll
যুক্তরাষ্ট্রে জাপানের ৩৬ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতিকে ট্রাম্পের স্বাগতম
Scroll
প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা: শহীদ জিয়া, বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন
Scroll
জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
Scroll
বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Scroll
বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন কবে আর কীভাবে হবে?
Scroll
পত্রিকা: ’তারুণ্যনির্ভর মন্ত্রিসভা’
Scroll
প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার ইচ্ছা
Scroll
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা: শহীদ জিয়া, বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

বাসস

প্রকাশ: ১৪:৩৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:৩৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা: শহীদ জিয়া, বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা বুধবার জিয়া উদ্যানে শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা।

বুধবার দুপুর ১২টায় প্রধানমন্ত্রী তাঁর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে যান। সেখানে তাঁরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও ফাতিহা পাঠ করা হয়।

এর আগে বেলা ১১টায় জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সেখানে প্রথমে এককভাবে এবং পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে তিনি পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সরকারপ্রধান স্মৃতিসৌধ প্রাঙ্গণে একটি বৃক্ষ রোপণ করেন এবং পরিদর্শন বইয়ে সই করেন।

জিয়া উদ্যান থেকে প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যরা সরাসরি সচিবালয়ে যাবেন। আজ বিকেলেই সেখানে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকের পর প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেন নতুন মন্ত্রিসভার সদস্যরা।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন