ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

৬ ফাল্গুন ১৪৩২, ২৯ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী
Scroll
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই এই সরকারের মূল অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন
Scroll
প্রধানমন্ত্রী তারেক রহমান নিজের গাড়িতেই চলাফেরা করবেন
Scroll
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ: অর্থনীতির অবস্থা খারাপ, চ্যালেঞ্জ নিয়ে দায়িত্ব শুরু করতে যাচ্ছি
Scroll
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ৮ সন্দেহভাজন সন্ত্রাসী নিহত
Scroll
চীনে আতশবাজির দোকানে বিস্ফোরণে ১২ জন নিহত
Scroll
প্রথম মন্ত্রিসভা বৈঠকে সভাপতিত্ব করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Scroll
রমজানে মালয়েশিয়া সকল ইলেকট্রিক ট্রেনে ৩০% ডিসকাউন্ট দিচ্ছে
Scroll
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান
Scroll
বললেন তথ্য মন্ত্রী, সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয়
Scroll
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও স্থানীয় সরকারকে গতিশীল করাই মূল লক্ষ্য: মির্জা ফখরুল
Scroll
১০ জনকে মন্ত্রী, প্রতিমন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ
Scroll
যুক্তরাষ্ট্রে জাপানের ৩৬ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতিকে ট্রাম্পের স্বাগতম
Scroll
প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা: শহীদ জিয়া, বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন
Scroll
জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
Scroll
বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
Scroll
বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন কবে আর কীভাবে হবে?
Scroll
পত্রিকা: ’তারুণ্যনির্ভর মন্ত্রিসভা’
Scroll
প্রধানমন্ত্রী তারেক রহমানকে মোদির শুভেচ্ছা, একসঙ্গে কাজ করার ইচ্ছা
Scroll
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নেপালের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী বললেন

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই এই সরকারের মূল অগ্রাধিকার

বাসস

প্রকাশ: ২০:৩৮, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাই এই সরকারের মূল অগ্রাধিকার

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: বাসস।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকারের নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি করা, সাপ্লাইচেইন সচল রাখা এবং বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখাই বর্তমানে সরকারের মূল অগ্রাধিকার।

এই লক্ষ্য বাস্তবায়নে সরকার ১৮০ দিনের একটি বিশেষ অগ্রাধিকার কর্মপরিকল্পনা গ্রহণ করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বুধবার বিকেলে সচিবালয়ে নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের সৌজন্য বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সরকারের প্রথম ১০০ দিনের প্রথাগত পরিকল্পনার পাশাপাশি এবার ১৮০ দিনের একটি বিস্তারিত অগ্রাধিকার তালিকা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সাপ্লাইচেইন স্বাভাবিক রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতিতে গুরুত্ব দিচ্ছি। এছাড়া বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিশেষ করে গ্যাস ও বিদ্যুতের যেন কোনো সংকট না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।’

সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ বৈঠক ও সচিবদের সঙ্গে বৈঠকের বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি কর্মকর্তাদের দেশ ও জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন।

মন্ত্রী বলেন, ‘জনগণ আমাদের নির্বাচনী ইশতেহারের ওপর ম্যান্ডেট দিয়েছে। তাই জনগণের ইচ্ছাই সর্বোচ্চ প্রাধান্য পাবে। সংবিধান, দেশের আইন এবং ‘রুলস অব বিজনেস’ অনুযায়ী সরকারি কর্মকর্তাদের অর্পিত দায়িত্ব পালন করতে হবে।’

প্রশাসনিক সংস্কার ও স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়ে মন্ত্রী স্পষ্ট করে বলেন, ‘সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত সম্পর্ক বিবেচনা করা হবে না।’

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন