ঢাকা, বুধবার, ০৪ মার্চ ২০২৬

১৯ ফাল্গুন ১৪৩২, ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের রেলে ২৫% ডিসকাউন্ট: রেলমন্ত্রী
Scroll
ইরানে চলমান যুদ্ধ মার্কিন জিডিপি হ্রাস ও মূল্যস্ফীতি বৃদ্ধি করতে পারে
Scroll
পাঠ্যপুস্তক পরিমার্জন ও কারিকুলাম প্রণয়ন করবে সরকার: শিক্ষামন্ত্রী
Scroll
পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই সহ্য করা হবে না: পার্বত্য বিষয়ক মন্ত্রী
Scroll
ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে: প্রতিবেদন
Scroll
শাহজালাল বিমানবন্দরে মঙ্গলবার ৩৮ ফ্লাইট বাতিল
Scroll
বিমান পরিবহন খাতের উন্নয়নে ঢাকা-ওয়াশিংটন আলোচনা
Scroll
ট্রাম্প বললেন যুক্তরাজ্যের স্টারমার ’সাহায্য করছেন না’
Scroll
মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে হামলা, চতুর্থ দিনে গড়াল ইরান-ইসরাইল সংঘাত
Scroll
প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ
Scroll
খামেনি হত্যাকান্ড: পাকিস্তানে ভয়াবহ বিক্ষোভের জেরে কারফিউ জারি
Scroll
গণভোটের রায় বাতিল করতে আদালতকে ব্যবহারের চেষ্টা হচ্ছে: নাহিদ ইসলাম
Scroll
ঈদকে সামনে রেখে আলংকারিক সেলাইয়ে ব্যস্ত রংপুরের নারী কারিগর
Scroll
পত্রিকা: ’বড় ঝুঁকিতে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার’
Scroll
সীমিত পরিসরে আমিরাত বিশেষ ফ্লাইট পরিচালনা শুরু করেছে
Scroll
’যুগান্তকারী’ পারমাণবিক শক্তি চুক্তির মাধ্যমে ভারত ও কানাডার সম্পর্ক পুনঃস্থাপন
Scroll
ইরানের যুদ্ধে ক্ষমতাধর দেশগুলোর কার কী অবস্থান?
Scroll
কৃষির উন্নয়ন হলে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে : কৃষিমন্ত্রী
Scroll
পাচারকৃত অর্থ উদ্ধার ‘ফাস্ট ট্র্যাক’-এ নিয়ে আসার নির্দেশ গভর্নরের
Scroll
হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল

পার্বত্য বিষয়ক মন্ত্রী

‘পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই সহ্য করা হবে না’

বাসস

প্রকাশ: ২০:৫৯, ৩ মার্চ ২০২৬

‘পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই সহ্য করা হবে না’

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। ছবি: বাসস

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, পরিবেশ ধ্বংস করে বা পাহাড় কেটে কোনো ধরনের রিসোর্ট বা পর্যটন কেন্দ্র নির্মাণ সহ্য করা হবে না।

তিনি জানান, পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে পর্যটন শিল্পের বিকাশ সরকার সমর্থন করে না, বরং পাহাড়ের পরিবেশ রক্ষা করে পরিবেশবান্ধব বা ‘ইকো-ট্যুরিজম’ গড়ে তোলাই লক্ষ্য হওয়া উচিত।

মঙ্গলবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে পরিষদের কর্মকর্তাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

দীপেন বলেন, বর্তমানে আমাদের প্রধান অগ্রাধিকার হলো স্বাস্থ্য ও শিক্ষা খাত। তিনি বলেন, অবকাঠামো উন্নয়ন যতটুকু প্রয়োজন তা ইতোমধ্যে হয়েছে, তবে যেখানে একান্ত জরুরি সেখানে কাজ চলবে। তিনি সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, অনেক ক্ষেত্রে দপ্তরগুলোর মধ্যে সমন্বয়হীনতা দেখা যায়, যা কাজের গতি কমিয়ে দেয়। তাই প্রতিটি উন্নয়ন কাজে পার্বত্য জেলা পরিষদের সাথে সমন্বয় বজায় রাখা এবং নিয়মিত মনিটরিং করা আবশ্যক।

প্রকল্প বাস্তবায়নের বিষয়ে মন্ত্রী দীপেন দেওয়ান হুঁশিয়ারি দিয়ে বলেন, উন্নয়নের নামে কেবল প্রজেক্ট তৈরি করে অর্থ অপচয় করার সুযোগ আর থাকবে না। যেখানে প্রয়োজন নেই সেখানে প্রকল্প নেওয়া যাবে না। প্রতিটি কাজের যথাযথ তদারকি নিশ্চিত করতে হবে। তিনি আরও যোগ করেন, জেলা পরিষদের কাজের মাধ্যমেই জেলার উন্নয়নের প্রতিচ্ছবি ফুটে ওঠে, তাই সেবার নামে কোনো প্রকার অনিয়ম মেনে নেওয়া হবে না।

সভায় উপস্থিত কর্মকর্তারা পাহাড়ি অঞ্চলের ভূ-প্রকৃতি ও দুর্গমতার বিষয়টি তুলে ধরেন। তারা জানান, সমতলের তুলনায় পাহাড়ে পরিবহন ও শ্রমিক খরচ অনেক বেশি, তাই দরপত্রের (টেন্ডার) সিডিউল রেট সমতলের মতো হওয়া যৌক্তিক নয়। এ বিষয়ে সরকারের উচ্চপর্যায়ের হস্তক্ষেপ এবং কাপ্তাই লেকের মৎস্য সম্পদ উন্নয়নসহ ইকো-ট্যুরিজম, শিক্ষা ও যোগাযোগ খাতে মন্ত্রীর বিশেষ সহযোগিতা কামনা করা হয়।

রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কংকন চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শেখ ছালেহ্ আহাম্মদ, রাঙ্গামাটি জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান, বরুন বিকাশ দেওয়ান, হাবিব আজম, মিনহাজ মুরশিদ, নাইউপ্রু মারমা, সাগরিকা রোয়াজা, বৈশালী চাকমা ও দয়াল দাশ।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন