ঢাকা, বুধবার, ০৪ মার্চ ২০২৬

১৯ ফাল্গুন ১৪৩২, ১৪ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
বয়স্ক, শারীরিক প্রতিবন্ধী ও শিক্ষার্থীদের রেলে ২৫% ডিসকাউন্ট: রেলমন্ত্রী
Scroll
ইরানে চলমান যুদ্ধ মার্কিন জিডিপি হ্রাস ও মূল্যস্ফীতি বৃদ্ধি করতে পারে
Scroll
পাঠ্যপুস্তক পরিমার্জন ও কারিকুলাম প্রণয়ন করবে সরকার: শিক্ষামন্ত্রী
Scroll
পাহাড় কেটে রিসোর্ট নির্মাণ কোনোভাবেই সহ্য করা হবে না: পার্বত্য বিষয়ক মন্ত্রী
Scroll
ভিআইপি প্রটোকল ছাড়া চলাচলের কারণে যানবাহনের গতি বেড়েছে: প্রতিবেদন
Scroll
শাহজালাল বিমানবন্দরে মঙ্গলবার ৩৮ ফ্লাইট বাতিল
Scroll
বিমান পরিবহন খাতের উন্নয়নে ঢাকা-ওয়াশিংটন আলোচনা
Scroll
ট্রাম্প বললেন যুক্তরাজ্যের স্টারমার ’সাহায্য করছেন না’
Scroll
মধ্যপ্রাচ্য জুড়ে নতুন করে হামলা, চতুর্থ দিনে গড়াল ইরান-ইসরাইল সংঘাত
Scroll
প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সাক্ষাৎ
Scroll
খামেনি হত্যাকান্ড: পাকিস্তানে ভয়াবহ বিক্ষোভের জেরে কারফিউ জারি
Scroll
গণভোটের রায় বাতিল করতে আদালতকে ব্যবহারের চেষ্টা হচ্ছে: নাহিদ ইসলাম
Scroll
ঈদকে সামনে রেখে আলংকারিক সেলাইয়ে ব্যস্ত রংপুরের নারী কারিগর
Scroll
পত্রিকা: ’বড় ঝুঁকিতে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার’
Scroll
সীমিত পরিসরে আমিরাত বিশেষ ফ্লাইট পরিচালনা শুরু করেছে
Scroll
’যুগান্তকারী’ পারমাণবিক শক্তি চুক্তির মাধ্যমে ভারত ও কানাডার সম্পর্ক পুনঃস্থাপন
Scroll
ইরানের যুদ্ধে ক্ষমতাধর দেশগুলোর কার কী অবস্থান?
Scroll
কৃষির উন্নয়ন হলে দেশের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত হবে : কৃষিমন্ত্রী
Scroll
পাচারকৃত অর্থ উদ্ধার ‘ফাস্ট ট্র্যাক’-এ নিয়ে আসার নির্দেশ গভর্নরের
Scroll
হামলা ও সংঘাতের ঘটনা বিশ্ব সভ্যতার জন্য ভয়াবহ বার্তা দিচ্ছে: মির্জা ফখরুল

শাহজালাল বিমানবন্দরে মঙ্গলবার ৩৮ ফ্লাইট বাতিল

বাসস

প্রকাশ: ১৬:৪৭, ৩ মার্চ ২০২৬ | আপডেট: ২১:৩০, ৩ মার্চ ২০২৬

শাহজালাল বিমানবন্দরে মঙ্গলবার ৩৮ ফ্লাইট বাতিল

শাহজালাল বিমানবন্দরে আজ ৩৮ ফ্লাইট বাতিল হয়েছে। ফাইল ছবি, বাসস।


মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের আকাশপথ বন্ধ থাকায় মঙ্গলবার (৩ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৮টি ফ্লাইট বাতিল করা হয়েছে। নিরাপত্তা উদ্বেগ ও উদ্ভূত পরিস্থিতির কারণে ওই অঞ্চলের দেশগুলো তাদের আকাশসীমা ব্যবহারে বিধিনিষেধ দেওয়ায় ঢাকা থেকে এই ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়।

বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গলবারে বাতিল হওয়া ফ্লাইটের মধ্যে কাতার এয়ারওয়েজের ৪টি, এমিরেটসের ৪টি, বাহরাইনের গালফ এয়ারের ৪টি, ফ্লাইদুবাইয়ের ৪টি, কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের ৪টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি এবং এয়ার অ্যারাবিয়ার ১২টি ফ্লাইট রয়েছে।

যুদ্ধ পরিস্থিতির কারণে গত ২৮ ফেব্রুয়ারি বিকেল থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান তাদের আকাশপথ সাময়িকভাবে বন্ধ করে দেয়। এর ফলে ঢাকার ফ্লাইটগুলোর কার্যক্রম সরাসরি প্রভাবিত হয়েছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ আজ বাসস’কে জানান, যুদ্ধ পরিস্থিতির কারণে আকাশপথে নিষেধাজ্ঞা থাকায় ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি এবং আজ ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে। এ নিয়ে গত চার দিনে মোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭টিতে।

তিনি আরও জানান, কুয়েত, বাহরাইন, কাতার, আবু ধাবি, শারজাহ এবং দুবাই রুট বাদে অন্যান্য গন্তব্যে ফ্লাইট চলাচল স্বাভাবিক রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন