ঢাকা, রোববার, ০৮ মার্চ ২০২৬

২৩ ফাল্গুন ১৪৩২, ১৭ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
আড়াই লাখ টন এলএনজিসহ চট্টগ্রাম বন্দরে ১৫টি জাহাজ
Scroll
পরিকল্পিত যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব: প্রধানমন্ত্রী
Scroll
’ওরা যেমন উদ্বিগ্ন, তেমনি আমরাও এখানে চরম উদ্বেগের মধ্যে আছি’
Scroll
দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই : বিদ্যুৎমন্ত্রী
Scroll
নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
Scroll
কোন আত্মসমর্পন নয়, বলল ইরান
Scroll
সিলেটে শ্রমমন্ত্রী বললেন: আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সঙ্গে জড়িতদের কোনো ছাড় নেই
Scroll
মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে: জাতিসংঘ মহাসচিব
Scroll
আমাদের ভবিষ্যৎ সংসদ অধিবেশন দেখে জাতি অনেকটা আশ্বস্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
গণমাধ্যম শিল্প বাঁচাতে সাংবাদিকদের সম্মানজনক ওয়েজবোর্ড জরুরি: তথ্যমন্ত্রী
Scroll
চীনকে দোলাচলে ফেলছে ইরান যুদ্ধ
Scroll
যানবাহনভিত্তিক জ্বালানি তেল সরবরাহে রেশনিং করেছে সরকার
Scroll
দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
Scroll
র‍্যাপার থেকে রাজনীতিবিদ: নেপালের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বালেন্দ্র শাহ
Scroll
বিএনপি সংসদ সদস্যদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর
Scroll
দিনাজপুর সীমান্তে তেল পাচার রোধে বিজিবি নিরাপত্তা ব্যবস্থা জোরদার
Scroll
লিবিয়া থেকে ফিরেছেন ১৬৫ জন বাংলাদেশি
Scroll
নীরবতা শব্দের অনুপস্থিতি নয়, এটি বরং গভীর অর্থবহ বিষয়: মনোবিজ্ঞানী লরেন্স জোসেফ
Scroll
পাটপণ্যকে বিশ্বে ছড়িয়ে দিয়ে নতুন সম্ভাবনা ও সুবর্ণ সুযোগ কাজে লাগান: রাষ্ট্রপতি
Scroll
সাফল্যে দেখাচ্ছে ‘ই-বেইলবন্ড’, আরও ৭ জেলায় চালুর উদ্যোগ

সিলেটে শ্রমমন্ত্রী বললেন

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সঙ্গে জড়িতদের কোনো ছাড় নেই

বাসস

প্রকাশ: ১৭:১৭, ৭ মার্চ ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সঙ্গে জড়িতদের কোনো ছাড় নেই

শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী শনিবার সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার মণিপুরী রাজবাড়িতে আয়োজিত হোলি উৎসবে প্রধান অতিথির বক্তব্য দেন। ছবি: বাসস

সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তিনি বলেছেন, সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তাই কোনোভাবেই এসব কর্মকাণ্ড সহ্য করা হবে না।

শনিবার সকালে সিলেট নগরীর মির্জাজাঙ্গাল এলাকার মণিপুরী রাজবাড়িতে আয়োজিত হোলি উৎসবে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতির যারা অবনতি ঘটাচ্ছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আমরা একটি নিরাপদ সিলেট চাই।

তিনি ছিনতাইকারীসহ নানা অপরামূলক কর্মকাণ্ডে লিপ্তদের গ্রেফতার করে অবিলম্বে তাদের আইনের আওতায় আনতে প্রশাসনকে নির্দেশ দেন।

অনুষ্ঠানে নিজ বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমরা শান্তির সিলেট চাই। তাই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কেউ উদ্দেশ্যমূলকভাবে আইনশৃঙ্খলার অবনতি ঘটাচ্ছে কি না- সে বিষয়টিও দেখা হবে।’

একাডেমি ফর মণিপুরী কালচার অ্যান্ড আর্টসের সভাপতি দিগেন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন- সিলেটে ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাশ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ভারতের মণিপুর স্টেট কলা একাডেমির ইলাংবাম জয়ন্ত সিংহ, সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটির সভাপতি প্রশান্ত কুমার সিংহ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শরদিন্দু ভট্টাচার্য এবং ভারতীয় সহকারী হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি রাজেশ ভাটিয়া।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন