ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬

১২ চৈত্র ১৪৩২, ০৬ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

Scroll
ক্রীড়াঙ্গনকে পেশাদার রূপ দিতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর
Scroll
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী
Scroll
প্রধানমন্ত্রী কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনী সদস্যদের শুভেচ্ছা জানালেন
Scroll
ক্যামেরুনে সংস্কার লড়াইয়ের শুরুতে বিশ্ব বাণিজ্য সংস্থা কঠিন পরীক্ষার মুখে
Scroll
পার্বত্য প্রতিমন্ত্রীর মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান
Scroll
বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ
Scroll
স্বাধীনতা দিবস প্যারেড রাষ্ট্রপতির অভিবাদন গ্রহণ, প্রধানমন্ত্রীর কুচকাওয়াজ পরিদর্শন
Scroll
যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্‌যাপিত
Scroll
বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা
Scroll
মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা প্রচেষ্টায় ‘আশার আলো’ দেখছে চীন
Scroll
স্বাধীনতা দিবসে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা
Scroll
হরমুজে অনুমতি দিতে ’বাংলাদেশের কেনা জ্বালানি চালানের তথ্য চেয়েছে তেহরান’: পত্রিকা
Scroll
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন
Scroll
দৌলতদিয়ায় নদীতে বাস তলিয়ে যাওয়ার ঘটনায় ১৮ জনের লাশ উদ্ধার
Scroll
এসএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের মধ্যে সম্পন্নের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী
Scroll
সরকারের জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে: মন্ত্রিপরিষদ সচিব
Scroll
রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান প্রত্যাবাসন : শামা ওবায়েদ
Scroll
তথ্যমন্ত্রী বললেন প্রথম ধাপে ১১ উপজেলার ২১ হাজার জন পাবেন ‘কৃষক কার্ড’ বাসস
Scroll
মার্কিন বিশেষ দূতের সঙ্গে জুবাইদা রহমানের বৈঠক
Scroll
স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের বৈঠক বিদেশে পাচার হওয়া অর্থ ফেরতে সহযোগিতার আশ্বাস সুইজারল্যান্ডের

পার্বত্য প্রতিমন্ত্রীর

মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান

বাসস

প্রকাশ: ১৫:৫৮, ২৬ মার্চ ২০২৬

মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান

ছবি : বাসস

মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি। 

বৃহস্পতিবার ভোর ৬টা ২৫ মিনিটে চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীস্থ মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ আহ্বান জানান। 

এ সময় ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী স্মৃতিসৌধ প্রাঙ্গণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রতিমন্ত্রী বলেন, স্বাধীনতা দিবসের মূল চেতনা হলো শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করা— যেখানে থাকবে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। 

তিনি প্রশাসন ও সাধারণ জনগণকে একসঙ্গে কাজ করে সরকারের উন্নয়ন পরিকল্পনাগুলো বাস্তবায়নের মাধ্যমে মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়ার আহ্বান জানান। 

মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ‘এই মহান দিনে আমাদের অঙ্গীকার হোক- দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়ে একটি শোষণমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা।’

প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের রাষ্ট্র সংস্কারের রূপরেখার কথা উল্লেখ করে আরও বলেন, একটি আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশের ভিত্তি স্থাপনে, এই পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

সরকারের মেনিফেস্টোর মূল ভিত্তি জনকল্যাণ এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ উল্লেখ করে তিনি প্রশাসনের কর্মকর্তা থেকে শুরু করে সাধারণ জনগণ সবাইকে এ লক্ষ্য অর্জনে এগিয়ে আসার আহ্বান জানান।

তার শ্রদ্ধা নিবেদনের পর, পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, বিভাগীয় কমিশনার ড. জিয়া উদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, সিএমপি কমিশনার হাসিব আজিজ ও রেঞ্জ ডিআইজি আহসান হাবীব পলাশ।

উত্তর কাট্টলীর স্মৃতিসৌধ প্রাঙ্গণে এ সময় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। 

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও দেশের সার্বিক সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন