ঢাকা, রোববার, ২৯ মার্চ ২০২৬

১৪ চৈত্র ১৪৩২, ০৮ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

Scroll
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
Scroll
নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়
Scroll
জ্বালানি সাশ্রয়ে মিশর: কায়রোর রেস্তোরাঁ, ক্যাফে, শপিং মল ও পিরামিডে লাইট শো সীমিত
Scroll
টেকনাফ: নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি
Scroll
প্যারিসে ব্যাংক অফ আমেরিকার শাখায় হামলা ব্যর্থ করে দিয়েছে পুলিশ
Scroll
উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনায় জোর দিতে হবে: মির্জা ফখরুল ইসলাম
Scroll
চিলিতে তেলের জন্য ট্রাকচালকদের সড়ক অবরোধ
Scroll
স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক
Scroll
জাতিসংঘে স্বাধীনতা দিবসের সংবর্ধনায় বহুপাক্ষিকতার ওপর গুরুত্বারোপ পররাষ্ট্রমন্ত্রীর
Scroll
সংবিধান সংস্কারে জনপ্রত্যাশা, গণঅভ্যুত্থানে শহীদদের আকাঙ্খা প্রাধান্য পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সংসদের কার্যক্রমে গতি আনতে বৈঠক অনুষ্ঠিত
Scroll
জ্বালানি তেল তদারকিতে সারাদেশে ভিজিলেন্স টিম গঠন
Scroll
শুল্ক এবং যুদ্ধের কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের আরও সহায়তার আশ্বাস দিলেন ডেনাল্ড ট্রাম্প
Scroll
হরমুজ প্রণালী খুলতে যুদ্ধ বন্ধ করতে হবে আগে: জি-৭
Scroll
জ্বালানি তেলে সরকার প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে: জ্বালানি প্রতিমন্ত্রী
Scroll
পত্রিকা: ’সৌদিতে আটকা প্রায় ৫ হাজার ওমরাহযাত্রী’
Scroll
ইরান যুদ্ধে সারের সরবরাহ ভঙ্গুর হবার আশঙ্কা
Scroll
অপশক্তিকে পরাজিত করে স্বাধীনতার শক্তিকেই এগিয়ে নিতে হবে: মির্জা ফখরুল
Scroll
সিঙ্গাপুরের চ্যাঙ্গি বিমানবন্দর: নিরাপত্তা ঝুঁকিতে গরুডা ফ্লাইটের যাত্রীদের সরিয়ে নেওয়া হয়
Scroll
মার্কিন যুক্তরাষ্ট্র: বিমানবন্দরে চরম বিলম্ব নিরসনে অর্থায়নে রাজি হয়েছে সিনেট

বললেন মির্জা ফখরুল ইসলাম

উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনায় জোর দিতে হবে

বাসস

প্রকাশ: ২০:৫৫, ২৮ মার্চ ২০২৬ | আপডেট: ২০:৫৭, ২৮ মার্চ ২০২৬

উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনায় জোর দিতে হবে

ছবি : পিআইডি

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এলজিইডির উন্নয়ন কার্যক্রমে গতি আনতে সমন্বিত পরিকল্পনার ওপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন। 

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আয়োজিত এলজিইডির আওতায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বিষয়ক পর্যালোচনা সভায় তিনি এ আহ্বান জানান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গ্রামভিত্তিক ও সমন্বিত উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের ওপর জোর দিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখতে হলে দেশপ্রেম বৃদ্ধি এবং কাজের মান উন্নয়নের ওপর গুরুত্ব দিতে হবে।
 প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, উন্নয়ন কার্যক্রম আরো কার্যকর করতে প্রকল্পের সংখ্যা সীমিত রেখে এর আওতাধীন এলাকার পরিসর বাড়ানো প্রয়োজন। তিনি বিচ্ছিন্ন ক্ষুদ্র প্রকল্পের পরিবর্তে বৃহৎ পরিসরের সমন্বিত প্রকল্প গ্রহণের আহ্বান জানান, যাতে সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হয় এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন সহজ হয়।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে প্রামাণ্যচিত্রের মাধ্যমে এলজিইডির সংক্ষিপ্ত ইতিহাস এবং চলমান উন্নয়ন কার্যক্রম তুলে ধরা হয়।
 
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন এবং পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন