ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬

১৫ চৈত্র ১৪৩২, ০৯ শাওয়াল ১৪৪৭

শিরোনাম

Scroll
ইরান মার্কিন স্থল সেনাদের মোকাবিলা করতে প্রস্তুত: ইরানের স্পিকার
Scroll
আওয়ামী লীগ আমলে বিসিবির অনিয়ম তদন্ত করবে সরকার
Scroll
ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি করেছে: মির্জা ফখরুল
Scroll
মানবপাচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে: শামা
Scroll
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আয়োজনে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নির্দেশনা
Scroll
হঠাৎ শিশুদের মধ্যে হামের প্রকোপ: কেন, কী ব্যবস্থা নেওয়া হচ্ছে
Scroll
যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে লাখো মানুষ
Scroll
জয়পুরহাটে বৈধ কাগজ ছাড়া যানবাহনে জ্বালানি তেল সরবরাহ করা হবে না
Scroll
ইনসাফের ভিত্তিতে সংসদ পরিচালনার ওপর গুরুত্বারোপ বিরোধীদলীয় নেতার
Scroll
জনগণের শক্তিই গণতন্ত্রের প্রকৃত ভিত্তি : ডেপুটি স্পিকার
Scroll
জাপানে নাগরিকত্ব পেতে অন্তত ১০ বছর বাস করতে হবে
Scroll
সংসদের মুলতবি অধিবেশন শুরু আজ
Scroll
সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর
Scroll
পত্রিকা: বিএনপির সংসদীয় দলের বৈঠক: একাধিক মন্ত্রী-প্রতিমন্ত্রী জবাবদিহিতার মুখে
Scroll
ইসরায়েলে আবার হুথিদের ক্ষেপণাস্ত্র, এক দিনেই সর্বোচ্চ হামলা ইরানে
Scroll
হোম অফিস-রেশনিং: জ্বালানি তেলের বাড়তি দাম যেভাবে মোকাবিলা করছে বিভিন্ন দেশ
Scroll
ইরানে ট্রাম্পের সহজাত প্রবৃত্তির যুদ্ধ কাজে আসছে না
Scroll
নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
Scroll
নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
Scroll
নয়াপল্টনে দলীয় কার্যালয়ে নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়

ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি করেছে: মির্জা ফখরুল

বাসস

প্রকাশ: ২০:৫৫, ২৯ মার্চ ২০২৬

ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি করেছে: মির্জা ফখরুল

ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে ব্যাপক দুর্নীতি করেছে।তিনি বলেন, ‘আমাদের জন্য এটা দুঃখজনক যে, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের আমলে মেগা প্রকল্প বা উন্নয়নের নামে চরম দুর্নীতি হয়েছে। আমরা এক মাস আগে ক্ষমতায় আসার পর এটি উপলব্ধি করতে পেরেছি।’

রোববার সংসদে প্রশ্নোত্তর পর্বে বিরোধীদলীয় সদস্য আখতার হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, দেশের উত্তরাঞ্চলের সড়ক ও জনপথ চরমভাবে অবহেলিত ছিল, যা অত্যন্ত দুঃখজনক।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংসদকে আশ্বস্ত করে বলেন, ভবিষ্যতে তার সরকার এ ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেবে না। ‘ইনশাআল্লাহ, আগামী দিনে আমরা কোনো ধরনের দুর্নীতি বরদাস্ত করব না এবং গ্রামীণ সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব।’ 

প্রশ্নে আখতার হোসেন বলেন, পূর্ববর্তী (ফ্যাসিস্ট) সরকার মেগা প্রকল্প গ্রহণ করলেও গ্রামীণ সড়ক ব্যবস্থাকে উপেক্ষা করায় গ্রামীণ জনগণ মারাত্মক দুর্ভোগে পড়েছে।

এনসিপির ওই সংসদ সদস্য জানতে চান, বর্তমান সরকার সড়ক উন্নয়নে কোনো ব্যবস্থা নেবে কি না।

বিরোধীদলীয় জামায়াতের সংসদ সদস্য মো. আব্দুল আলীমের অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে এলজিআরডি মন্ত্রী বলেন, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারের আমলে ব্যাপক দুর্নীতি ও স্বজনপ্রীতির কারণে গ্রামীণ সড়কের তেমন উন্নয়ন হয়নি।

ফখরুল ইসলাম আলমগীর বলেন, এখনো অনেক গ্রামীণ সড়ক কাঁচা রয়েছে এবং এগুলো উন্নয়নে সরকার ইতোমধ্যে উদ্যোগ নিয়েছে। ‘আমরা ধাপে ধাপে কাঁচা সড়কগুলো পাকা করার উদ্যোগ গ্রহণ করেছি।’ 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন