ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২০ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৭ জ্বিলহজ্জ ১৪৪৭

জিয়াউল আহসানের শতাধিক গুম-খুনের মামলায় অভিযোগ গঠনের শুনানি

বাসস

প্রকাশ: ১৪:৩৩, ২৩ ডিসেম্বর ২০২৫

জিয়াউল আহসানের শতাধিক গুম-খুনের মামলায় অভিযোগ গঠনের শুনানি

প্রতিনিধিত্বশীল ছবি। বাসস, ফাইল।


গুম করে শতাধিক মানুষ খুনের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠন বিষয়ে শুনানি আগামী ৪ জানুয়ারি।

এই মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়ে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ অভিযোগ গঠন বিষয়ে শুনানি দিন ধার্য করেন আজ আদেশ দেন।

গত ১৭ ডিসেম্বর এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের পর তা উপস্থাপন করে তিনটি অভিযোগ আমলে নেয়ার আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এরপর ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেয়ার আদেশ দিয়ে ২১ ডিসেম্বর জিয়াউল আহসানকে হাজিরের নির্দেশ দেন।

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গত বছরের আগস্টের মাঝামাঝি রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন। বর্তমানে তিনি কারাগারে আছেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন