ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২০ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৭ জ্বিলহজ্জ ১৪৪৭

সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান

জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার সাক্ষী ইকবাল করিম ভূঁইয়া

বিবিসি নিউজ বাংলার সৌজন্যে

প্রকাশ: ২০:১২, ৮ জানুয়ারি ২০২৬

জিয়াউল আহসানের বিরুদ্ধে মামলার সাক্ষী ইকবাল করিম ভূঁইয়া

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসান। ছবি: বিবিসি বাংলার সৌজন্যে।

গুম ও হত্যার ঘটনায় মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মানবতাবিরোধী অপরাধের এক মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া।

ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামীম এ তথ্য নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার মি. আহসানের বিরুদ্ধে করা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে আসামিপক্ষের বক্তব্য উপস্থাপনের দিন ধার্য ছিল।

পরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বক্তব্য উপস্থাপন করেন।

তিনি তার বক্তব্যে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে ইতিমধ্যে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার দেওয়া জবানবন্দি পড়ে শোনান।

মি. তামিম বিবিসি বাংলাকে বলেন, “তদন্ত সংস্থার কাছে দেওয়া সাবেক সেনাপ্রধানের জবানবন্দি থেকে চিফ প্রসিকিউটর উদ্ধৃত করেছেন। তিনি ট্রাইব্যুনালে শারীরিকভাবে এসে সাক্ষ্য দেবেন এ মামলায়।”

জিয়াউল আহসান মামলাটিতে একমাত্র আসামি।

এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে ১৪ জানুয়ারি আদেশ দেবে ট্রাইব্যুনাল।

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক মানুষকে গুম করে হত্যার ঘটনায় তিনটি অভিযোগ এনে গত ১৭ ই ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছিল প্রসিকিউশন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন