ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮
Scroll
ইরানের মধ্যপ্রাচ্যে একাধিক মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে পাল্টাহামলা
Scroll
পত্রিকা: ’জ্বালানিতে বড় সংকটে পড়তে পারে বাংলাদেশ’
Scroll
আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হয়েছেন
Scroll
মধ্যপ্রাচ্যের অনেক দেশ আকাশসীমা বন্ধ করেছে, অধিকাংশ ফ্লাইট বাতিল

দক্ষিণ আফ্রিকার উপশহরে গুলিতে নিহত ৭

বাসস

প্রকাশ: ১৯:১১, ১৭ জানুয়ারি ২০২৬

দক্ষিণ আফ্রিকার উপশহরে গুলিতে নিহত ৭

দক্ষিণ আফ্রিকার কেপ টাউন শহরের উপকণ্ঠে একটি উপশহরে শনিবার ভোরে বন্দুকধারীদের হামলায় এক নারীসহ সাত জন নিহত হয়েছেন। ছবি: বাসস (এএফপি)।

দক্ষিণ আফ্রিকার কেপ টাউন শহরের উপকণ্ঠে একটি উপশহরে শনিবার ভোরে বন্দুকধারীদের হামলায় এক নারীসহ সাত জন নিহত হয়েছেন। ঘটনাটি চাঁদাবাজির সঙ্গে সংশ্লিষ্ট বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কেপ টাউন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়। ঢাকায় এ খবর দিয়েছে বাসস। 

পুলিশ এক বিবৃতিতে জানায়, মারিকানা এলাকায় সংঘটিত এ গুলিবর্ষণের ঘটনায় নিহতদের মধ্যে ছয় জন পুরুষ ও একজন নারী য়েছেন। নিহতদের বয়স ৩০ থেকে ৫০ বছরের মধ্যে। এই হামলায় আরও তিনজন আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, মধ্যরাতের কিছুক্ষণ পর এ হামলা ঘটে এবং এটি ওই এলাকায় চলমান চাঁদাবাজির ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে। হামলার পর সন্দেহভাজনরা পালিয়ে যায়। 

এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। জড়িতদের গ্রেফতার করতে অভিযান চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

আফ্রিকা মহাদেশের সবচেয়ে শিল্পোন্নত দেশ দক্ষিণ আফ্রিকা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ অপরাধ ও দুর্নীতিজনিত সহিংসতার মুখে রয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত গড়ে প্রতিদিন প্রায় ৬৩ জন মানুষ হত্যার শিকার হয়েছেন।

গত ডিসেম্বর মাসে গণহারে গুলিবর্ষণের দুটি পৃথক ঘটনায় একটি হোস্টেল ও একটি পানশালায় শিশুসহ বেশ কয়েকজন মানুষ নিহত হন।

শনিবারের হামলাটি কেপ ফ্ল্যাটস এলাকায় ঘটে। এলাকাটি গ্যাং সহিংসতার জন্য কুখ্যাত। ২০২৫ সালের প্রথম নয় মাসে এ এলাকায় দুই হাজারের বেশি হত্যাকাণ্ড নথিভুক্ত হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন