ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২০ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৭ জ্বিলহজ্জ ১৪৪৭

প্যারিসে ব্যাংক অফ আমেরিকার শাখায় হামলা ব্যর্থ করে দিয়েছে পুলিশ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২১:২১, ২৮ মার্চ ২০২৬ | আপডেট: ২১:২১, ২৮ মার্চ ২০২৬

প্যারিসে ব্যাংক অফ আমেরিকার শাখায় হামলা ব্যর্থ করে দিয়েছে পুলিশ

ব্যাংক অব আমেরিকার প্যারিস শাখা। ছবি: ইউরো নিউজের সৌজন্যে।

প্যারিসের প্রাণকেন্দ্রে ব্যাংক অফ আমেরিকা শাখার বাইরে একটি ব্যর্থ বোমা হামলার তদন্তভার গ্রহণ করেছে ফ্রান্সের সন্ত্রাসবাদ বিরোধী প্রসিকিউটর অফিস।

শনিবার ভোরে প্যারিসে একটি মার্কিন ব্যাংকের বাইরে সন্দেহভাজন বোমা হামলা নস্যাৎ করে দেয় ফরাসি পুলিশ। সে সময় ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (IED) বা হাতে তৈরি একটি বোমা বিস্ফোরণের প্রস্তুতিকালে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, খবর ইউরো নিইজের।

ঘটনাটি ঘটে স্থানীয় সময় ভোর রাত ৩:৩০ মিনিটে। ব্যাংকটির অবস্থান হলো শঁজ-এলিজে (Champs-Élysées) থেকে মাত্র কয়েক রাস্তা দূরে অষ্টম অ্যারনডিসমেন্টের রু দে লা বোয়েটি এলাকায় অবস্থিত ব্যাংক অফ আমেরিকা ভবনের বাইরে।

সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, পাঁচ লিটার তরল (জ্বালানি বলে ধারণা করা হচ্ছে) এবং একটি ইগনিশন সিস্টেম বা অগ্নিসংযোগকারী যন্ত্র দিয়ে তৈরি বোমাটি রাখার পরপরই পুলিশ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে।

স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনিয়েজের মতে, ফ্রান্সের সন্ত্রাসবাদ বিরোধী প্রসিকিউটর অফিস এখন এই তদন্তের দায়িত্ব পালন করছে।

প্যারিস জুডিশিয়াল পুলিশ এবং ফ্রান্সের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা (DGSI) এই তদন্ত প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন