ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
স্বাস্থ্যখাতে চীনের সহযোগিতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
Scroll
মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক জোনের নিরাপত্তা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Scroll
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিল ইরান
Scroll
যানজট নিরসনে ও ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী
Scroll
ঢাবিতে ‘গরুর মাংস’ ইস্যুতে শিক্ষার্থীদের পাশে সাদা দল
Scroll
হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা
Scroll
ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল

তারেক রহমান বললেন

বেগম রোকেয়া নারীর প্রতি বৈষম্যমূলক আচরণের মূলে আঘাত হেনেছিলেন

বাসস

প্রকাশ: ১১:৩৫, ৯ ডিসেম্বর ২০২৫

বেগম রোকেয়া নারীর প্রতি বৈষম্যমূলক আচরণের মূলে আঘাত হেনেছিলেন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি: বাসস।


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বেগম রোকেয়া তাঁর ক্ষুরধার লেখনির মাধ্যমে নারীর প্রতি সমাজের অন্যায় ও বৈষম্যমূলক আচরণের মূলে আঘাত হেনেছিলেন।

রোকেয়া দিবস উপলক্ষ্যে তারেক রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন। 

আজ মঙ্গলবার নারী জাগরণের অগ্রদূত, নারী অধিকার আন্দোলনের আলোকবর্তিকা ও সাহিত্যিক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের ১৪৫তম জন্ম ও ৯৩তম মৃত্যুবার্ষিকী। ১৮৮০ সালের ৯ ডিসেম্বরে জন্ম এবং ১৯৩২ সালের একই দিনে মাত্র ৫২ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি।

রোকেয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করে তিনি বলেন, রক্ষণশীল পারিবারিক পরিবেশে বেড়ে উঠলেও রোকেয়া সেই সময়ের অগ্রদূত, নারী জাগরণের এক আলোকদিশারী। সমাজে নারীর পিছিয়ে পড়া তিনি নিজের জীবনের অভিজ্ঞতা থেকেই উপলব্ধি করেছিলেন। তাঁর বিশ্বাস ছিল, শিক্ষাই নারীর আত্মমর্যাদা।

তারেক রহমান বলেন, নারী শিক্ষার বিস্তারে রোকেয়া বিশেষ গুরুত্ব দিয়েছিলেন, কারণ এর মাধ্যমেই ব্যক্তিত্বের প্রকাশ ঘটানো সম্ভব। বিশেষ করে পিছিয়ে থাকা এ দেশের মুসলিম নারীদের শিক্ষায় আলোকিত করতে তিনিই প্রথম উদ্যোগ নেন। নারীমুক্তির বাণী প্রচার গিয়ে তাঁকে সমাজের গোঁড়া রক্ষণশীলদের তীব্র আক্রমণের মুখে পড়তে হয়েছিল। তবুও তিনি ছিলেন কর্তব্যকর্মে স্থির, অদম্য ও অবিচল। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, রোকেয়া তাঁর ক্ষুরধার লেখনির শক্তিতে নারীর প্রতি সমাজের অন্যায় ও বৈষম্যমূলক আচরণের মূলে আঘাত করেছিলেন। সংসার, সমাজ ও অর্থনীতির কেন্দ্রে নারীর স্বায়ত্তশাসন ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার প্রশ্নকে তিনি প্রাধান্য দিয়েছিলেন। তাঁর মতে, নারীর নিজের সক্ষমতা অর্জনের জন্য উপযুক্ত শিক্ষা অত্যাবশ্যক। নারীদের স্বাবলম্বী করতে অসংখ্য বাধা সত্ত্বেও তিনি সামাজিক আন্দোলন গড়ে তুলেছিলেন।

তারেক রহমান আশা প্রকাশ করেন, রোকেয়ার ভাবনার কেন্দ্রে রয়েছে নারীর প্রকৃত স্বাধীনতা। তাঁর কর্মময় জীবন ও আদর্শ, নারী সমাজকে আরও উদ্যমী করবে এবং অনুপ্রাণিত করবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন