ঢাকা, রোববার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬

২৬ মাঘ ১৪৩২, ১৯ শা'বান ১৪৪৭

শিরোনাম

Scroll
রাজধানীতে আজ ৬ স্থানে জনসভা করবেন তারেক রহমান
Scroll
রাঙামাটির ২০টি দুর্গম ভোটকেন্দ্রে হেলিকপ্টারে সরঞ্জাম পাঠানো শুরু
Scroll
শ্রমিক-কর্মচারীদের নিয়ে আজ সভা ডাকল বন্দর কর্তৃপক্ষ, যোগ দিচ্ছেন না শ্রমিকেরা
Scroll
ইলেকশন ইঞ্জিনিয়ারিং কী, নির্বাচন এলেই কেন এই কথা শোনা যায়?
Scroll
পত্রিকা: ’ভোটের মাঠে রোহিঙ্গা ও জঙ্গি’
Scroll
বেসরকারি সংগঠন ‌‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত
Scroll
শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচনী প্রচারণায় সন্তোষ প্রকাশ প্রধান উপদেষ্টার
Scroll
আমি দিনাজপুরের নাতি, ধানের শীষে ভোট চাই : তারেক রহমান
Scroll
রপ্তানিমুখী শিল্প-মালিকগণ চট্টগ্রাম বন্দরে গভীর অচলাবস্থা অবসানে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চাইলেন
Scroll
জুনের মধ্যে যুদ্ধ শেষ করতে হবে, ইউক্রেন ও রাশিয়াকে চাপ যুক্তরাষ্ট্রের
Scroll
ইতালীর মিলান ও কর্তিনায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো শীতকালীন অলিম্পিক
Scroll
কারাদণ্ডের বদলে জরিমানার বিধান রেখে ‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ’ জারি
Scroll
জামায়াত ক্ষমতায় গেলে সিলেটে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হবে: ডা. শফিকুর
Scroll
ভোটকেন্দ্র ও ভোটার তথ্য জানা যাবে ৪ টি উপায়ে : ইসি
Scroll
গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব
Scroll
যুক্তরাষ্ট্র ও ভারতের অন্তর্বর্তীকালীন বাণিজ্য চুক্তির রূপরেখা ঘোষণা
Scroll
নাটোরে ১৪ প্লাটুন বিজিবি নিয়োজিত
Scroll
জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী বিএনপি, জোট সরকার গঠন নয়, বললেন তারেক রহমান
Scroll
জনগণের শক্তিতে বাংলাদেশকে পুনর্গঠন করতে চাই: তারেক রহমান
Scroll
দেশে এসেছে ৪ লাখ ২২ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

রাজধানীতে আজ ৬ স্থানে জনসভা করবেন তারেক রহমান

এনটিভি’র সৌজন্যে

প্রকাশ: ১১:১৪, ৮ ফেব্রুয়ারি ২০২৬

রাজধানীতে আজ ৬ স্থানে জনসভা করবেন তারেক রহমান

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি


বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আজ রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর ৬টি নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন। এছাড়াও, আগামীকাল তিনি ঢাকায় নিজ নির্বাচনি এলাকাসহ আরও ৮টি নির্বাচনি জনসভায় অংশ নেবেন।

রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

একটি রাজনৈতিক দল পরিকল্পিতভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে- মন্তব্য করে মাহদী আমিন বলেন, লক্ষ্মীপুরে সেই দলের নেতাদের ভোটের সিল তৈরির ঘটনা তারই প্রমাণ। পাশাপাশি আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি, ধর্মীয় অনুভূতিকে অপব্যবহার করে এবং জাল ভোট দেওয়ার উদ্দেশে বিপুল সংখ্যক বোরকা এবং নিকাব প্রস্তুত করা হয়েছে।

মাহদী আমিন আরও জানান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে বিভিন্ন নির্বাচনি আসনে জনসভায় অংশ নেবেন। রোববার তিনি ঢাকা মহানগর উত্তরের ৬টি নির্বাচনি আসনের জনসভায় যোগ দেবেন। ঢাকা-১৭ আসনের ইসিবি চত্বরে দুপুর ২টায়, ঢাকা-১৬ আসনের পল্লবী দুই নম্বর ওয়ার্ড লাল মাঠ তথা মেট্রোরেল স্টেশনের পাশে দুপুর ২টা ৪০ মিনিটে, ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ গোলচত্বর সংলগ্ন সেনপাড়া পর্বতা আদর্শ উচ্চ বিদ্যালয়ে দুপুর ৩টা ৩০ মিনিটে, ঢাকা-১৪ আসনের ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে বিকেল ৪টা ২০ মিনিটে, ঢাকা-১৩ আসনের শ্যামলী ক্লাব মাঠে বিকেল ৫টা ১০ মিনিটে এবং ঢাকা-১১ আসনে বাড্ডার সাতারকুলের সানভ্যালী মাঠে সন্ধ্যা ৬টায় তারেক রহমান বক্তব্য দেবেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন