ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৮ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
স্বাস্থ্যখাতে চীনের সহযোগিতা বাড়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
Scroll
মার্কিন দূতাবাসসহ ডিপ্লোমেটিক জোনের নিরাপত্তা জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
রাজধানীতের নারীদের জন্য বাস সার্ভিস চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
Scroll
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিল ইরান
Scroll
যানজট নিরসনে ও ট্রাফিক ব্যবস্থা ঢেলে সাজাতে বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী
Scroll
ঢাবিতে ‘গরুর মাংস’ ইস্যুতে শিক্ষার্থীদের পাশে সাদা দল
Scroll
হিজবুল্লাহর হামলার জবাবে বৈরুতে ইসরাইলের হামলা
Scroll
ঢাকাসহ দেশের ৫ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল

বললেন আজিজুল বারী হেলাল

বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নন, দেশের ১৬ কোটি মানুষের নেত্রী

বাসস

প্রকাশ: ২০:৪৫, ৭ ডিসেম্বর ২০২৫

বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নন, দেশের ১৬ কোটি মানুষের নেত্রী

ছবি: বাসস


বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে দলের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কোনো একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি দেশের ১৬ কোটি মানুষের নেত্রী। 

আজ রোববার খুলনার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে উপজেলা বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।  

আজিজুল বারী হেলাল বলেন, ‘ওয়ান-ইলেভেন সরকার এবং বিগত ফ্যাসিস্ট সরকার বেগম জিয়ার ওপর যে অমানবিক নির্যাতন চালিয়েছে, তা যেকোনো মানুষের পক্ষে সহ্য করা অত্যন্ত কঠিন ছিল। কিন্তু এত নির্যাতনের পরও তার জনপ্রিয়তা কমানো সম্ভব হয়নি। বরং তিনি এখন জাতীয় ঐক্যের প্রতীকে পরিণত হয়েছেন।’

তিনি বলেন, বেগম জিয়ার সুস্থতা কামনায় আজ শুধু দেশেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও দোয়া ও সহমর্মিতা প্রকাশ করা হচ্ছে। কাতার সরকার রাষ্ট্রীয়ভাবে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর মাধ্যমে তার প্রতি সম্মান ও ভালোবাসার প্রমাণ দিয়েছে। 

তিনি আরও বলেন, গত ২৪ নভেম্বর থেকে জনগণ যে আন্তরিকতার সঙ্গে দেশনেত্রীর সুস্থতার জন্য প্রার্থনা করে যাচ্ছে, আশা করছি আল্লাহর রহমতে আমরা তার সুফল পাবো এবং বেগম খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন। 

দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি মোল্লা সাইফুর রহমান মিন্টুর সভাপতিত্বে ও রকিব মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, শেখ আব্দুর রশিদ, আনিসুর রহমান, নাজমুস সাকিব পিন্টু, আতাউর রহমান রনু, কামরান হাসান, আরিফুর রহমান আরিফ, মাহমুদুল আলম লোটাস, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, শরীফ মোজাম্মেল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা বেল্লাল হোসেন, শেখ মোসলেম উদ্দিন, জাসেদ কবির জুয়েল, মোল্লা শফিউদ্দিন শাফি, কুদরতি ইলাহি (স্পিকার), আবদুল কাদের জনি, মনিরুল গাজী ও মোহাম্মদ আলী টুটুল।

এ সময় বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন