ঢাকা, সোমবার, ০২ মার্চ ২০২৬

১৭ ফাল্গুন ১৪৩২, ১২ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ওপেক প্লাস দেশগুলোর তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা
Scroll
বললেন ট্রাম্প, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ৪ সপ্তাহ স্থায়ী হতে পারে
Scroll
’সব লক্ষ্য পূরণ না হওয়া’ পর্যন্ত ইরান অভিযান অব্যাহত থাকবে: ট্রাম্প
Scroll
পত্রিকা: ’বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী, তীব্র দুর্ভোগ’
Scroll
ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে: মির্জা ফখরুল
Scroll
ইরানের পরিস্থিতিতে স্থগিত ফ্লাইট পুনঃনির্ধারণে সরকারের নজরদারি
Scroll
মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের সহায়তায় মন্ত্রণালয়ের হটলাইন চালু
Scroll
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
Scroll
শীর্ষ সন্ত্রাসী-চাঁদাবাজদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
খামেনির মৃত্যু: করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯
Scroll
ইরানে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানাল বাংলাদেশ
Scroll
ঠাকুরগাঁও সদর হাসপাতালকে ৫শ’ বেডে উন্নীত করা হবে : মির্জা ফখরুল
Scroll
রমজানের পরই সিটি করপোরেশন নির্বাচন : ইসি আব্দুর রহমানেল মাছউদ
Scroll
দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর ক্ষমতা নেয়ার মাত্র ১৩ দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি
Scroll
প্রধানমন্ত্রী ইরান ও মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও বাংলাদেশিদের খোঁজ রাখছেন
Scroll
মধ্যপ্রাচ্যের একাধিক শেয়ার বাজারে দরপতন, তেলের দাম বাড়তি
Scroll
সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসংঘের
Scroll
জাহাজ কোম্পানি তাদের জাহাজ পারস্য উপসাগর থেকে দূরে থাকতে নির্দেশ
Scroll
জেদ্দা-রিয়াদ-মাস্কাটে ইউএস-বাংলার ফ্লাইট চলবে আজ থেকে
Scroll
ইরানের দক্ষিণাঞ্চলের স্কুলে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১০৮

বিএনপি মহাসচিব বললেন

ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব নেবে বিএনপি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ: ২০:৫৭, ১৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২১:০২, ১৫ ডিসেম্বর ২০২৫

ক্ষমতায় গেলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব নেবে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাসস, ফাইল।

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীতে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ২০২৪ সালের জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, ২৪ এর জুলাই যোদ্ধাদের অনেকের মধ্যে অনিশ্চয়তা ও শঙ্কা রয়েছে যে অন্তর্বর্তী সরকারের পর নতুন সরকার এলে তাদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে। তবে তাদের দৃঢ় ভাবে আশ্বস্ত করতে চাই, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এলে এই যোদ্ধাদের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব নেবে, খবর বাসসের। 

আজ বিকেলে, রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিএনপি আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির মহাসচিব। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং এই আন্দোলনের সঙ্গে যুক্তদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।

আসন্ন জাতীয় নির্বাচনকে বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, আগামী নির্বাচন হবে সেই নির্বাচন, যেখানে সিদ্ধান্ত হবে- আমরা একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ, না কি একটি পশ্চাৎপদ রাষ্ট্র গড়ব।

আগামী নির্বাচনে জনগণকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, এই নির্বাচনই ঠিক করে দেবে দেশ সামনে এগিয়ে যাবে, নাকি পিছিয়ে যাবে।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, যারা এক সময় স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারা আজ নতুন করে বাংলাদেশের স্বাধীনতা ও গণতন্ত্র নস্যাতের চেষ্টা করছে। এসব শক্তি মানুষের আশা-আকাঙ্ক্ষা ধ্বংস এবং দেশে গণতান্ত্রিক উত্তরণ ব্যাহত করার চক্রান্তে লিপ্ত।

এসময় তিনি বিএনপিকে হেয় করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আমাদের বন্ধু, সহকর্মী ও সন্তান হাদির ওপর আক্রমণ হয়েছে, আমরা এর তীব্র নিন্দা জানাই।

তিনি বলেন, হামলাকারীদের একজন আওয়ামী লীগের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হলেও একটি মহল হীন উদ্দেশ্যে এই ঘটনার জন্য বিএনপিকে দায়ী করার অপচেষ্টা করছে।

২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরাকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের জেগে ওঠার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, ২৫ তারিখে আমাদের নেতা আসছেন। সেদিন সমগ্র বাংলাদেশ কাঁপিয়ে জাতীয়তাবাদের পতাকা তুলে ধরব। আসুন, আমরা সবাই জেগে উঠি দেশের গণতন্ত্র ও স্বাধীনতার জন্য।

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমদ, হাফিজ উদ্দিন আহমেদ, চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী, যুব দলের নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের রাজীব আহসান প্রমুখ বক্তব্য রাখেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন