ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২০ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৭ জ্বিলহজ্জ ১৪৪৭

তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট ও সমমনা জোটে নেতাদের সাক্ষাৎ

বাসস

প্রকাশ: ২২:১২, ১৪ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২২:১৪, ১৪ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোট ও সমমনা জোটে নেতাদের সাক্ষাৎ

রাজধানীর গুলশানে আজ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ১২ দলীয় জোট সহ সমমনা জোটের নেতাগণ। ছবি: বাসস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃবৃন্দ।

আজ রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

সাক্ষাৎকালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সবার সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন