ঢাকা, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

২০ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৭ জ্বিলহজ্জ ১৪৪৭

তারেক রহমানের সঙ্গে ভুটানের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন হাইকমিশনার সারাহ কুক

বাসস

প্রকাশ: ২০:৪৮, ১৭ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২০:৫৬, ১৭ জানুয়ারি ২০২৬

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন হাইকমিশনার সারাহ কুক

শনিবার বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।ছবি বাসস

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।

আজ শনিবার বিকেল ৫টা ৫৫ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে তাদের সাক্ষাৎ হয়। 

এ সময় তারা কুশল বিনিময় করেন এবং নিজ নিজ দেশের সঙ্গে দ্বি-পাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের বিষয়ে আলোচনা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

তারেক রহমানের সঙ্গে সারাহ কুকের সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হুমায়ুন কবির, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহ্দী আমিন ও দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রাশেদুল হক।

এদিকে, তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাসো কর্মা হামু দর্জি।

আজ শনিবার বিকেল সাড়ে ৪টায় গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

এ সময় তারা কুশল বিনিময়ের পাশাপাশি দু’দেশের সম্পর্ক উন্নয়ন ও সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণের ব্যাপারে আলোচনা করেন। এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

তারেক রহমানের সঙ্গে নেপালের রাষ্ট্রদূতের সাক্ষাৎকালে আরো উপস্থিত ছিলেন, বিএনপি মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির যুগ্ম মহাসচিব ও বিএনপি চেয়ারম্যানের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য হুমায়ুন কবির।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন