ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

২৫ ফাল্গুন ১৪৩২, ২০ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
বাংলাদেশ ও ভারতের সাংস্কৃতিক বিনিময় জোরদার করা যেতে পারে: সংস্কৃতিমন্ত্রী
Scroll
ফ্যামিলি কার্ড কর্মসূচি যুগান্তকারী পদক্ষেপ : অর্থ উপদেষ্টা
Scroll
জাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করার উপায় খুঁজতে হবে, প্রধানমন্ত্রীর নির্দেশ
Scroll
‘আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না’: ট্রাম্প
Scroll
রাজনৈতিক মামলা প্রত্যাহারে আইনমন্ত্রীকে আহবায়ক করে কমিটি, প্রজ্ঞাপন জারি
Scroll
তামাকের ‘প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ’ করার প্রস্তাব দেওয়া হবে: তথ্যমন্ত্রী
Scroll
সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ
Scroll
ভারতের তৃতীয় টি-২০ বিশ্বকাপ জয়ের পেছনে যে চার ফ্যাক্টর কাজ করেছে
Scroll
যুদ্ধের এক সপ্তাহ পরে ইরানের বাসিন্দারা যেভাবে আছেন, যা বলছেন
Scroll
পত্রিকা: ’মক্কা-মদিনায় আটকা ৩,৫০০ বাংলাদেশি’
Scroll
হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল এবং আলমগীর ভারতের পশ্চিমবঙ্গে আটক
Scroll
ইউরোপীয় আধিপত্যকে চ্যালেঞ্জ দিচ্ছে ভারতের হোমিওপ্যাথি খাত
Scroll
হিথ্রো বিমানবন্দরে বাংলাদেশি হাইকমিশনারকে প্রত্যাহারের ঘোষণা দেওয়া ঘিরে আলোচনা
Scroll
ঋণ নয়, মালিকানানির্ভর শিল্পায়ন চায় সরকার: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা
Scroll
৫ দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল সরকার
Scroll
শিক্ষার মানোন্নয়নে উন্নয়ন সহযোগীদের সঙ্গে সমন্বয় জোরদার করা হবে: শিক্ষামন্ত্রী
Scroll
১৪ মার্চ ইমাম মোয়াজ্জিনদের মাসিক ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Scroll
ভুটান ও নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের বৈঠক
Scroll
চিফ হুইপ: জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ
Scroll
পোশাক শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো নিশ্চিত করতে ফোকাল পয়েন্ট নিয়োগ

সাভারে চিফ হুইপ

জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ

বাসস

প্রকাশ: ১৯:০১, ৮ মার্চ ২০২৬

জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ

রোববার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি। ছবি: বাসস

ত্রয়োদশ জাতীয় সংসদের নবনিযুক্ত চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, বাংলাদেশের সকল জাতীয় সমস্যার সমাধান এবং সকল কাজের কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ। 

রোববার সাভারের জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে চিফ হুইপ এসব কথা বলেন। এর আগে চিফ হুইপ নূরুল ইসলাম মনি শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। জাতীয় সংসদের নবনিযুক্ত হুইপ জি কে গউছ, রকিবুল ইসলাম বকুল, মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মো. আখতারুজ্জামান মিয়া এবং এ বি এম আশরাফ উদ্দিন নিজান চিফ হুইপের সঙ্গে উপস্থিত ছিলেন।

শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শন বই স্বাক্ষর করেন চিফ হুইপ।

এ সময় তিনি বলেন, সংসদকে কার্যকর করা গুরুত্বপূর্ণ, প্রাণবন্ত তো এর সাথে থাকবেই। এটার জন্য আমাদের সার্বিক প্রচেষ্টা রয়েছে। আমাদের সংসদ নেতার নির্দেশে আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি, যা আগামী ১২ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদে প্রতিফলিত হবে।

আগের সরকারের সময় জারি করা ১৩৩টি অধ্যাদেশ আসন্ন প্রথম অধিবেশনেই সংসদের টেবিলে উত্থাপন করা হবে উল্লেখ করে চিফ হুইপ বলেন, জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত এই সংসদ হবে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রতীক। বিগত সরকারের শাসনকালে যে ১৩৩টি অধ্যাদেশ জারি করা হয়েছিল, সেগুলো নিয়মতান্ত্রিকভাবে সংসদে পেশ করা হবে এবং বাধ্যবাধকতা থাকায় সেসব বিষয়ে আগামী ৩০ দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে।

তিনি আরো বলেন, সাবেক স্পিকার ও ডেপুটি স্পিকার পদত্যাগ করায় এবারের সংসদের অধিবেশন একটু ব্যতিক্রম হবে। সংসদ অধিবেশনের প্রথম দিন আমাদের আগে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত করা হবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দেওয়া হয়েছে উল্লেখ করে চিফ হুইপ বলেন, আমরা চাই বিরোধী দল সংসদে কথা বলুক, বিতর্ক করুক— তবেই সংসদ কার্যকর হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন