ঢাকা, শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬

১৫ ফাল্গুন ১৪৩২, ০৯ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
প্রধানমন্ত্রী ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন
Scroll
জুমার নামাজের পর শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়
Scroll
ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কার্যকর করতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল
Scroll
গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী
Scroll
ওয়ার্নার ব্রস ডিসকভারি অধিগ্রহণ করতে যাচ্ছে প্যারামাউন্ট
Scroll
ইউক্রেনের জন্য ৮.১ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন আইএমএফের
Scroll
বিমানবন্দর, রেলওয়ে স্টেশন ও হাইস্পিড গাড়িতে ফ্রি ওয়াইফাই দেয়া হবে
Scroll
হবিগঞ্জে শেখ হাসিনাসহ ৫৬ জনের বিরুদ্ধে মামলা
Scroll
ওআইসি বৈঠকের ফাঁকে গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক পররাষ্ট্রমন্ত্রী
Scroll
ঢাকায় ভূমিকম্প অনুভূত, মাত্রা ছিল ৫.৩
Scroll
ইলিশ উৎপাদন বাড়াতে আগামী দুই মাস নদীতে মাছ ধরা নিষিদ্ধ
Scroll
পাক-আফগান বৈরিতা: মধ্যস্থতার প্রস্তাব দিল ইরান
Scroll
পত্রিকা: ’৬৫ প্রকল্পে ব্যয় ৮০ হাজার কোটি বাড়িয়ে গেছে ইউনূস সরকার’
Scroll
আফগানিস্তানের রাজধানী কাবুলসহ কয়েক স্থানে পাকিস্তানের হামলা
Scroll
হজের পর ঢাকা-সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট ফের চালু হবে
Scroll
আমদানি কমলেও যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি শক্ত-পোক্ত
Scroll
অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Scroll
এবার ঈদে কতদিনের ছুটি পাবেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা?
Scroll
বাংলাদেশ ব্যাংকের গভর্নর সরানো ও নিয়োগ নিয়ে এত আলোচনা কেন?
Scroll
সাতক্ষীরায় জেলি পুশকৃত ১৬৪ কেজি বাগদা চিংড়ি জব্দ

ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কার্যকর করতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

বাসস

প্রকাশ: ২২:১১, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২২:১২, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান কার্যকর করতে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: বাসস

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিন ধরে ভেঙে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকর ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে বর্তমান সরকার। স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে হবে বলেও তিনি জানান।

শুক্রবার ঠাকুরগাঁওয়ের হাজীপাড়া হাফেজিয়া মাদাসার বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছিলাম, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় বিভিন্ন প্রতিষ্ঠানকে দুর্বল ও অকার্যকর করে ফেলেছিল। নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হলো সেসব প্রতিষ্ঠানকে পুনর্গঠন করা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং সুশাসনের কাঠামো পুনঃপ্রতিষ্ঠা করা।’

তিনি আরও বলেন, ‘আমি সব থেকে বেশি ঋণী ঠাকুরগাঁওয়ের মানুষের কাছে। তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। তাদের এই আস্থা ও ভালোবাসার প্রতিদান দিতে আমি দায়িত্বশীলভাবে কাজ করতে চাই।’

এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন