শিরোনাম
বাসস
প্রকাশ: ২২:১৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান শিশুদের সাথে কুশল বিনিময় করছেন। বাসস।
প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার রাজধানীর একটি মসজিদে জুমার নামাজ আদায়ের পর শিশুদের সঙ্গে অত্যন্ত আন্তরিক পরিবেশে কুশল বিনিময় করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার নৌবাহিনী সদর দপ্তর মসজিদে জুমার নামাজ আদায় করেছেন। নামাজ শেষে তিনি মসজিদের বাইরে সমবেত শিশুদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।’
কুশল বিনিময়ের পর প্রধানমন্ত্রী গুলশান এলাকায় যান।