শিরোনাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৩:৫৭, ২৭ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ২২:৩২, ২৭ ফেব্রুয়ারি ২০২৬
প্রতীকি ছবি: সংগৃহীত।
ঢাকায় শুক্রবার ভূমিকম্প অনুভূত হয়েছে ১:৫১ মিনিটে। এসময় অনেক লোক মসজিদে ছিলেন। তবে, যারা বাসা-বাড়িতে ছিলেন তাদের বেশিভাগই নিচে নেমে রাস্তায় অবস্থান নেন। গত পরশু রাতেও ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়, যার উৎপত্তিস্থল ছিল মিয়ানমার।
শুক্রবারের ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৩ বলে উল্লেখ করেছে ইউএসজিএস। তবে, বাসস বলছে এর মাত্রা ছিল ৫.৪। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় ৯.৮ কিলোমিটার নিচে ভূমিকম্পটি সৃষ্টি হয়।
বাসস যোগ করেছে: রাজধানীতে শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, দুপুর ১টা ৫৪ মিনিটে মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলায়।
ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত আবহাওয়া অধিদপ্তর থেকে উৎপত্তিস্থলের দূরত্ব ১৮৮ কিলোমিটার।
আবহাওয় অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪।
গত পরশু রাত ১০:৫১:৪৯ মিনিটে (বাংলাদেশ সময়) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ৫.১ মাত্রার একটি মাঝারি ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের (বিএমডি) তথ্য অনুযায়ী, এই কম্পনের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারে, যা ঢাকার আগারগাঁও বিএমডি সিসমিক সেন্টার থেকে প্রায় ৪৬২ কিলোমিটার পূর্বে অবস্থিত ছিল।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানার দেওয়া তথ্য অনুযায়ী, গত পরশুর ভূমিকম্পটি ঢাকা শহরসহ দেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হলেও কক্সবাজার ও এর আশপাশের এলাকায় কম্পনের তীব্রতা বেশি ছিল। তবে এই ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।