ঢাকা, বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

১২ ফাল্গুন ১৪৩২, ০৭ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
রুগ্ন-বন্ধ কারখানা আবার চালুর উদ্যোগ নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ
Scroll
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে রেকর্ড তুষারপাত: ৫,০০০-এর বেশি ফ্লাইট বাতিল
Scroll
সার্ক পুনরুজ্জীবিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ
Scroll
প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ: অপহরণের এক ঘণ্টায় স্কুলছাত্র উদ্ধার
Scroll
পোশাক শিল্পের সংকট নিরসনে নীতিগত সহায়তার আশ্বাস গভর্নরের
Scroll
ভারতের ঝাড়খন্ডে এয়ার এম্বুলেন্স দুর্ঘনায় নিহত ৭
Scroll
ইরানের মধ্যাঞ্চলে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪জন নিহত
Scroll
নতুন আইজিপি মো. আলী হোসেন ফকির
Scroll
বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপ-নির্বাচন আগামী ৯ এপ্রিল
Scroll
বিএনপি প্রতিহিংসা নয়, বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করে : মঈন খান
Scroll
দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনের বিষয়টি সংসদে নির্ধারিত হবে: মির্জা ফখরুল
Scroll
ভারতের পোশাক রপ্তানি বাড়াতে পশ্চিমবঙ্গের উদ্যোক্তাদের সাথে ক্রেতাদের বৈঠক
Scroll
রাজনৈতিক হয়রানিমূলক আরো ১,২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
বিএনপি চাইলে থাকব : রাষ্ট্রপতি
Scroll
মার্কিন যুক্তরাষ্ট্র: তুষার ঝড়ে বিমান চলাচলে বিভ্রাট, ৬ লাখ মানুষ বিদ্যুৎহীন
Scroll
জলবায়ু পরিবর্তনে দ্রুতই কমে যাচ্ছে চারণভূমি
Scroll
ট্রাম্পের আরোপিত শুল্ক নেওয়া বন্ধ করছে যুক্তরাষ্ট্র
Scroll
চট্টগ্রামে ওয়াসার পানিতে মাত্রাতিরিক্ত লবণ
Scroll
পত্রিকা: ’পুলিশে ব্যাপক রদবদল, প্রশাসনে পরিবর্তন আসন্ন’
Scroll
সংসদের প্রথম অধিবেশনে এবার স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন হবে যেভাবে

মার্কিন যুক্তরাষ্ট্র

তুষার ঝড়ে বিমান চলাচলে বিভ্রাট, ৬ লাখ মানুষ বিদ্যুৎহীন

বোস্টন গ্লোব একদিনের জন্য প্রিন্টভার্সন বন্ধ রেখেছে

প্রকাশ: ১১:২০, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

তুষার ঝড়ে বিমান চলাচলে বিভ্রাট, ৬ লাখ মানুষ বিদ্যুৎহীন

ফাইল ছবি: সংগৃহীত।

তীব্র তুষারঝড়ের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রজুড়ে  বিমান চলাচল বাতিল এবং বিলম্বিত হয়েছে। বর্তমানে ৪ কোটিও বেশি মানুষ শীতকালীন সতর্কবার্তার আওতায় রয়েছেন এবং পূর্ব উপকূল বরাবর ৬০০ মাইলেরও বেশি এলাকা জুড়ে ব্লিজার্ড বা তুষারঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে ৬ লাখেরও বেশি গ্রাহক বর্তমানে বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন।

নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানিয়েছেন, শহরের কিছু অংশে ১৯ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয়েছে, খবর এনবিসি নিউজের। কর্মকর্তারা সতর্ক করেছেন যে, এই ঝড়টি গত ১৫০ বছরের মধ্যে শহরের ১০টি ভয়াবহতম ঝড়ের একটি হিসেবে গণ্য হতে পারে। নিউ জার্সি এবং লং আইল্যান্ডের কিছু অংশে প্রায় ২ ফুট তুষারপাত হয়েছে। নিউ জার্সি, রোড আইল্যান্ড, পেনসিলভেনিয়া এবং কানেটিকাট জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং বাণিজ্যিক যানবাহন চলাচল ও ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

নিউ ইয়র্ক সিটি এবং বোস্টনসহ বেশ কয়েকটি স্কুল ডিস্ট্রিক্ট আজ স্কুল বন্ধ রেখেছে। মামদানি জানিয়েছেন, আগামীকাল থেকে সরাসরি উপস্থিতিতে ক্লাস আবার শুরু হবে। সারা দেশে হাজার হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে, যার মধ্যে নিউ ইয়র্ক সংলগ্ন বিমানবন্দরগুলো সবচেয়ে বেশি বিপর্যস্ত হয়েছে।

একটি নজিরবিহীন ঘটনায় বোস্টন গ্লোব জানিয়েছে যে, ভারী তুষারপাতের কারণে তারা আগামীকালকের কাগুজে সংস্করণ ছাপাতে এবং সরবরাহ করতে পারবে না। সংবাদপত্রটি তাদের ১৫৩ বছরের ইতিহাসে এই সিদ্ধান্তকে নজিরবিহীন বলে অভিহিত করেছে। তারা লিখেছে যে, নর’ইস্টার ঝড় এবং ভারী তুষারপাতের কারণে মুদ্রণ কর্মীরা টনটনে অবস্থিত ছাপাখানায় নিরাপদে পৌঁছাতে পারছেন না। টনটন এবং রোড আইল্যান্ডের বেশিরভাগ এলাকা এই ঝড়ের কেন্দ্রস্থলের কাছাকাছি ছিল, যেখানে কিছু জায়গায় প্রায় ৩ ফুট তুষারপাত হয়েছে।

ন্যাশনাল ওয়েদার সার্ভিস তাদের হালনাগাদ তথ্যে জানিয়েছে, নিউ জার্সির নেওয়ার্ক লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ২৭ ইঞ্চির বেশি তুষারপাত রেকর্ড করা হয়েছে। দুপুর ২টায় এই দাপ্তরিক পর্যবেক্ষণ চালানো হয়। ট্রাই-স্টেট এলাকার সাধারণ মানুষের কাছ থেকে আরও বেশি তুষারপাতের খবর পাওয়া গেছে, যার মধ্যে কানেটিকাটের নর্থ স্টোনিংটনে ৩০.৮ ইঞ্চি এবং নিউ ইয়র্ক সিটির স্টেটেন আইল্যান্ডের গ্রাসমেয়ার অংশে ২৯ ইঞ্চি তুষারপাত অন্তর্ভুক্ত। ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, নেওয়ার্কসহ নিউ ইয়র্ক সিটি এলাকার সবকটি বিমানবন্দর আজ ফ্লাইট বাতিলের তালিকায় শীর্ষে ছিল।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন