ঢাকা, সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

১০ ফাল্গুন ১৪৩২, ০৪ রমজান ১৪৪৭

শিরোনাম

Scroll
অবৈধ বালু উত্তোলনের দায়ে জাফলংয়ে ৯ জন আটক
Scroll
পুলিশের উচ্চপর্যায়ে কিছু পরিবর্তন বা রদবদল হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
হজের ব্যাপারে কোনো ব্যত্যয় ঘটলে ছাড় দেওয়া হবে না: ধর্মমন্ত্রী
Scroll
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ে সভা অনুষ্ঠিত
Scroll
৪ ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড, তেজগাঁও কলেজ ছাত্র ইকরাম হত্যায় দুই জনের মৃত্যুদণ্ড
Scroll
ভোক্তা পর্যায়ে ফার্নেস অয়েলের দাম কমিয়ে ৭০.১০ টাকা নির্ধারণ
Scroll
জাহাজ-বাড়ি মামলায় হাসিনাসহ পলাতক আসামিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ
Scroll
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশ
Scroll
পার্বত্য চট্টগ্রামকে দুর্নীতিমুক্ত ও বৈষম্যহীন করা হবে: দীপেন দেওয়ান
Scroll
১৪ এপ্রিলের আগেই বগুড়া-৬ ও শেরপুর-সি৩ আসনের নির্বাচন
Scroll
সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার : তথ্যমন্ত্রী
Scroll
মার্চে বসতে পারে সংসদের প্রথম অধিবেশন : স্বরাষ্ট্রমন্ত্রী
Scroll
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
Scroll
পত্রিকা: ’সংসদের প্রথম অধিবেশনের সভাপতি নিয়ে জটিলতা’
Scroll
ট্রাম্পের বিশ্বব্যাপী শুল্ক বৃদ্ধি: ১০% থেকে ১৫%
Scroll
ট্রাম্পের নতুন শুল্ক ঘোষণার পর বাংলাদেশের সঙ্গে চুক্তির ভবিষ্যৎ
Scroll
ভাষা শহীদদের প্রতি জাতির শ্রদ্ধাঞ্জলি
Scroll
মার্চে চীন সফরে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
Scroll
জাপানে এপ্রিল থেকে বিমানে পাওয়ার ব্যাংক ব্যবহার নিষেধ
Scroll
বাংলাদেশ-ভারত সম্পর্ক ‘আন্তরিক ও অকৃত্রিম’, বললেন ভারতীয় সহকারী হাইকমিশনার

অবৈধ বালু উত্তোলনের দায়ে জাফলংয়ে ৯ জন আটক

বাসস

প্রকাশ: ২০:৫৯, ২২ ফেব্রুয়ারি ২০২৬

অবৈধ বালু উত্তোলনের দায়ে জাফলংয়ে ৯ জন আটক

প্রতীকি ছবি: সংগৃহীত।


সিলেটের সীমান্তবর্তী পর্যটন এলাকা জাফলংয়ে টাস্কফোর্সের অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৯ জনকে আটক করা হয়েছে। এসময় প্রায় ৫৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়।

রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত জাফলং, জুমপাড়া ও বল্লাঘাট এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ৮০ থেকে ৯০টি বারকি নৌকা এবং ১৫টি ইঞ্জিনচালিত নৌকা বিনষ্ট করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক। এ সময় সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওসি (তদন্ত)সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরাও অভিযানে অংশ নেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। একই সাথে এ কাজে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন